চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অযোগ্য’ আখ্যা দিয়ে নির্বাচন কমিশনের পদত্যাগ চাইলেন সাংসদ হারুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, রাজনীতি
A A

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দায়িত্ব পালনে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সাংসদ হারুনুর রশিদ। ব্যর্থতার জেরে এ সময় কমিশনকে ‘অযোগ্য’ ও ‘অপদার্থ’ বলে আখ্যা দেন তিনি।

সেই সঙ্গে প্রশ্ন তুলেছেন সিটি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও। বলেছেন: যেখানে এক-তৃতীয়াংশ ভোটার উপস্থিত হলো না, এই নির্বাচনের কী কোনো গ্রহণযোগ্যতা আছে, মাননীয় স্পিকার?

মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি উত্থাপন করেন।

সিটি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে চাঁপাইনবাবগঞ্জ-০৩ সংসদীয় আসন থেকে নির্বাচিত এ সংসদ সদস্য বলেন: পহেলা ফেব্রুয়ারিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে নির্বাচন কমিশন যে ফল দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে; একটা সিটিতে মাত্র ২৪ শতাংশ আরেকটিতে ২৭ শতাংশ ভোট পড়েছে। যেখানে এক-তৃতীয়াংশ ভোটার উপস্থিত হলো না, এই নির্বাচনের কী কোনও গ্রহণযোগ্যতা আছে?

যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটার অংশ গ্রহণ করতে পারলো না, মতামত রায় প্রদান করতে পারলো না; সে নির্বাচনের (সিটি নির্বাচন) বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন হারুন। এরসময় একটি জাতীয় দৈনিকের উদ্ধৃতি টেনে,‘ইভিএমে ফল পরিবর্তন করা হয়েছে’-বলে দাবি করেন তিনি।

বর্তমান নির্বাচন কমিশনের ব্যর্থতা তুলে ধরে এর সঙ্গে সংশ্লিষ্টদের পদত্যাগের দাবি করেন বিএনপির এ সাংসদ।

তার দাবির স্বপক্ষে অন্য নির্বাচন কমিশনের তুলনায় বর্তমান নির্বাচন কমিশনের সময়ে ভোট পড়ার হারের একটি তুলনামূলক চিত্র উপস্থাপনের চেষ্টা করেন হারুন। 

বলেন: বর্তমান সরকারের অধীনে এই নির্বাচন কমিশনের সময় ছাড়া অতীতে কোনও সময় স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচনে ৫০ ভাগের কম ভোটের নজির নেই মাননীয় স্পিকার। যে কারণে আমি মনে করি, সরকার এবং নির্বাচন কমিশন ভোটগ্রহণের ক্ষেত্রে টোটালি ব্যর্থ।

এসময় নির্বাচনকে ‘অযোগ্য’ ও ‘অপদার্থ’ দাবি করে কমিশনের দায়িত্ব থেকে সংশ্লিষ্ট সকলকে সরে গিয়ে উদ্ভুত পরিস্থিতি থেকে জনগণকে মুক্তি দেওয়ার দাবি জানান বিরোধী দলের এ সাংসদ।

Tags: নির্বাচন কমিশনবিএনপিসিটি নির্বাচন
Previous Post

সিনেমায় তিতুমীরের জীবন, কেন্দ্রীয় চরিত্রে নিরব

Next Post

পাকিস্তানকে উড়িয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত

Next Post
বাংলাদেশের নারী ক্রিকেটাররা উল্লাসে একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে উড়িয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত

অফিসের বাইরে রাস্তায় ল্যাপটপ ও মোবাইল সহ একটি ব্যাগ পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া ট্র্যাফিক জ্যাম সৃষ্টি করে বোকা বানালো গুগলকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT