চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক নিয়ে এবার স্বস্তিতে মাহি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:25 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2020
in বিনোদন
A A
আলমারির সামনে দাঁড়িয়ে এক তরুণী, পরনে নীল শার্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুক নিয়ে কম বিড়ম্বনায় পড়তে হয়নি জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। এমনও দেখা গেছে, তার নিয়ন্ত্রণহীন ভুয়া পেজটি কে বা কারা যেন ভেরিফায়েড করে চালাচ্ছে। তবে এবার অফিসিয়াল ফ্যান পেজটিকে স্বীকৃতি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। যার ফলে ফেসবুক নিয়ে অস্বস্তি কেটেছে এই নায়িকার।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মাহির ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে জানানো হয়, ‘অফিশিয়াল ফেসবুক পেজটি এখন ভেরিফায়েড!’

মাহির পেজে নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখাচ্ছে। ফলে জনপ্রিয় এই অভিনেত্রীর ফেসবুক পেজটি এখন থেকে থাকবে ফেসবুক কর্তৃপক্ষের নজরদারিতে। এরমধ্য দিয়ে ফেসবুকে মাহির নামের সব ভুয়া অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।

মাহি বললেন, ‌সোমবার সকালেই ভেরিফায়েড হয়েছে। এটা আমার জন্য স্বস্তির খবর। বিষয়টি নিয়ে ক’দিন ধরেই খুব অস্বস্তিতে ছিলাম।

এদিকে, মাহিয়া মাহি নামে সার্চ করলে অসংখ্য পেজসহ একটি ভেরিফায়েড পেজও চোখে পড়বে। যে পেজটি ভুয়া। এমন ভুয়া পেজকে স্বীকৃতি দেয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন এই নায়িকা।

তখন চ্যানেল আইলাইনকে মাহি জানিয়েছিলেন, আমার নামে অনেক পেজ, আইডি রয়েছে। এ জন্য নিজের ব্যবহৃত আইডি চালাতেই বিপাকে পড়তে হয়। আগের দুটো আইডি হারিয়েছি। এবার দেখলাম আমার নামে পেজ খুলে সেটা ভেরিফায়েডও করা হয়েছে!

তিনি বলেন, ভুয়া ভেরিফায়েড পেজ বন্ধের জন্য আবেদন করেছি। আশা করছি শিগগির সুফল পাব। ভুয়া পেজ বর্জন করে শুধুমাত্র আমার অফিশিয়াল পেজের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ জানাচ্ছি।

Tags: নায়িকাফেসবুকমাহিলিড বিনোদনস্বীকৃতি
Previous Post

চীন থেকে ফিরতে হবে নিজ ব্যবস্থাপনায়: স্বাস্থ্যমন্ত্রী

Next Post

মুশফিককে মিস করবেন মুমিনুল

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিককে মিস করবেন মুমিনুল

আইআইএমসি আলুমনি অ্যাসোসিয়েশন বাংলাদেশের লোগো ও পুরস্কার অনুষ্ঠানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইআইএমসি গণমাধ্যম পুরস্কার ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT