চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি’র ডাকা হরতাল চলছে, জনজীবন স্বাভাবিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 পূর্বাহ্ন 02, ফেব্রুয়ারি 2020
in বাংলাদেশ, রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল পালন হচ্ছে আজ। তবে হরতালেও রাজধানীর বিভিন্ন স্থানে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।

রোববার ভোর ৬টার দিকে হরতাল শুরু হয়েছে, যা চলবে একটানা সন্ধ্যা ৬টা পর্যন্ত। হরতালে নির্বাচন-পরবর্তী যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলে জানানো হয়েছে।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রাস্তায় গণপরিবহনের উপস্থিতি কিছুটা কম। রাস্তাঘাট অন্যান্য দিনের চেয়ে বেশ ফাঁকা রয়েছে। তবে সময়ের সাথে সাথে রাজপথে যানবাহনের সংখ্যা বাড়ছে।

ঢাকাবাসীকে স্বাভাবিকভাবেই নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলাচল করতে দেখা গেছে। শাহবাগ, মগবাজার, মিরপুর, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় খুলছে দোকানপাট।

হরতাল রাজধানীর জনজীবনে তেমন প্রভাব না ফেললেও এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হচ্ছে। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রুহুল কবীর রিজবীর নেতৃত্বে হরতাল সফল করার জন্য নেতাকর্মীরা অবস্থান করছেন।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তবে নয়াপল্টন ছাড়া অন্য কোনো এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি নেই। এছাড়া নয়াপল্টন কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান করলেও তাদের খুব একটা তৎপরতা দেখা যায়নি।

রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারি ফলাফলে বিপুল জয় পেয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত দুই মেয়রপ্রাথী। উত্তরে বিজয়ী হয়েছেন আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস।

শনিবার দিবাগত মধ্যরাতে বেসরকারিভাবে তাদেরকে নির্বাচিত ঘোষণা করেন সিটি নির্বাচনের দায়িত্বে থাকা দুই রিটার্নিং কর্মকর্তা।

ঢাকা উত্তরে সবগুলো কেন্দ্রে (১৩১৮) নৌকা মার্কায় আতিকুল ইসলাম পেয়েছেন ৩ লাখ ৭০ হাজার ৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ১২ হাজার ৫৭৭ ভোট।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আর দক্ষিণে ১১৫০টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপস নৌকা প্রতীকে পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে ইশরাক হোসেন পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

Tags: ঢাকা সিটি নির্বাচনঢাকা সিটি নির্বাচন ২০২০বিএনপির হরতালহরতাল
Previous Post

দুই সিটিতেই নৌকার জয়

Next Post

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩০৪ জন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩০৪ জন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাসে চীনের বাইরে প্রথম মৃত্যু ফিলিপিন্সে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT