চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্প্যানিশ ফুটবলে মেসিই প্রথম লিখলেন যে ইতিহাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 পূর্বাহ্ন 31, জানুয়ারি 2020
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলছেন লিওনেল মেসি, বার্সেলোনা জার্সিতে হাসিমুখে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

তার পায়ের ঝলকে অনেক প্রথম, অনেক নতুন রেকর্ডের পাতা, অনেক ইতিহাসের বাঁকবদল লেখা হয়েছে। বার্সেলোনাকে কোপা ডেল রের শেষ আটে নেয়ার পথে ইতিহাসে আরও একটি অনন্য কীর্তির পাতা লিখলেন লিওনেল মেসি। কাতালানদের জার্সিতে জয়সংখ্যা নিয়ে গেলেন ৫০০তে। স্প্যানিশ ফুটবলের ইতিহাসে আর কোনো খেলোয়াড়ের নেই এমন কীর্তি।

বৃহস্পতিবার রাতে লেগানেসকে উড়িয়ে কোপা ডেল রের শেষ আটে উঠে গেছে বার্সেলোনা। মেসি করেছেন জোড়া গোল, সতীর্থের একটি গোলে রেখেছেন অবদান। ন্যু ক্যাম্পে তাতে শেষ ষোলোর ম্যাচে লেগানেসকে ৫-০তে উড়িয়ে দিয়েছে কিকে সেঁতিয়েনের শিষ্যরা।

ম্যাচের চতুর্থ মিনিটেই গ্রিজম্যানের গোলে খাতা খোলার পর ২৮ মিনিটে ক্লেমেন্ট লেংলেটের গোলে ব্যবধান বাড়িয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। এই গোলটি মেসির নেয়া কর্নার থেকে আসা বলে হেডে জালে জড়ান তিনি।

ফিরে ৫০ মিনিটে নিজের প্রথম গোলটি করেন মেসি। ম্যাচের ৭৭ মিনিটে আর্থার আরেকদফা ব্যবধান বাড়ানোর পর অতিথি জালে ৮৯ মিনিটে শেষ পেরেকটি ঠুকে দেন বার্সা অধিনায়ক। আর্জেন্টাইন মহাতারকা জয়ে মাঠ ছাড়ার সঙ্গে লিখে নেন ইতিহাসও।

৩২ বছর বয়সী মেসির বার্সার জার্সিতে অভিষেক সেই ২০০৪ সালে, পরে পেরিয়ে গেছে ১৬টি বছর। সময়টাতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭১০ ম্যাচ খেলেছেন। শুরুর একাদশে ছিলেন ৬২৮ বার, জয় কাটায় কাটায় ৫০০টি। যাতে মোট গোল ৬২১টি, সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৪৩ গোল।

মেসি ছুটছেন সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের করা সর্বকালের সর্বোচ্চ গোল ৬৪৩-এর পেছনে। বার্সা ক্যারিয়ারে মেসির জয়ের হার ৭১ শতাংশ। ১৩১টি ড্র দেখেছেন, যা ১৮ শতাংশ। সঙ্গে হার ৭৯ ম্যাচে, কেবল ১১ শতাংশ! ন্যু ক্যাম্পে মেসির জয়ের হার ৮২ শতাংশ। ঘরের মাঠে ৩৪৮ ম্যাচ খেলে ২৮৫টি জয় তুলেছেন।

স্প্যানিশ ফুটবলে জয়ের রেকর্ডে মেসির পেছনে তার সাবেক এক সতীর্থ-বন্ধু। জাভি হার্নান্দেজ ৪৭৬টি জয়ে অবসরে গেছেন। পরে রিয়ালের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াস ৪৬৩ ও বার্সা সাবেক আন্দ্রেস ইনিয়েস্তার নামের পাশে জয় আছে ৪৫৯টি করে। অ্যাথলেটিক বিলবাও আর বার্সার সাবেক কিংবদন্তি গোলরক্ষক আন্দোনি জুবিজারেতা ৪৪৪ জয় নিয়ে পাঁচে। বর্তমান খেলোয়াড়দের মধ্যে আরেকজন আছেন সেরার কাতারে, ছয়ে রিয়াল অধিনায়ক সার্জিও রামোস ৪৩৯টি জয়ের মুখ দেখেছেন।

Tags: আর্জেন্টিনাপেলেবার্সেলোনামেসিরেকর্ডলিড স্পোর্টসস্প্যানিশ ফুটবল
Previous Post

‘কল্পবিজ্ঞানকে আমার আরো এক্সাইটিং, ইনোভেটিভ মনে হয়’

Next Post

অর্থপাচারকারীদের বিরুদ্ধে কানাডায় রোববার আবারও মানববন্ধন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থপাচারকারীদের বিরুদ্ধে কানাডায় রোববার আবারও মানববন্ধন

নিরব ও প্রিয়াঙ্কা প্রেমের মুহূর্তে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কতোটা হৃদয় জুড়ালেন নিরব-প্রিয়াঙ্কা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT