চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি নির্বাচনে ঝুঁকি নেই, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 অপরাহ্ন 30, জানুয়ারি 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কোথাও কোন ঝুঁকি নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

নির্বাচন কমিশনের দিক নির্দেশনা অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে।

বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা-রক্ষাকারী বাহিনী পুরোপুরি নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণে থাকে। ইসির নির্দেশনা অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। আমি মনে করি নির্বাচনের সার্বিক পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আইনশৃঙ্খালা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা অতীতের যে কোন সময়ের চেয়ে বেশি। তারা যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। ছোট-খাট যে দু-একটি ঘটনা ঘটছে সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।

ওয়ারীতে নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের একটি অফিসকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “অবাক করার বিষয় নির্বাচনী প্রচারণা থেকে গুলি করা হয়েছে। এ ঘটনায় একজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।” বুধবার গুলশানে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষের ঘটনায়ও জড়িতের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে ভোট মানেই উৎসব। সবাই আনন্দের সঙ্গে ভোট দিয়ে পছন্দের ব্যক্তিকে জয়ী করেন। এবারো এ ঘটনার ব্যত্যয় ঘটবে না, এবারো ভোটাররা ভোট দিয়ে তার প্রিয় ব্যক্তিকে নির্বাচিত করবেন।

ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কোথাও কোনো ঝুঁকি নেই। ইসি যেভাবে যেখানে মনে করছেন, সেখানেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।

তিনি বলেন, আমাদের জাতির পিতার স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমরা সেই জায়গাতেই যেতে পেরেছি। আমরা অনেক ব্যর্থতা দেখেছি অন্ধকারে নিমজ্জিত হতে দেখেছি, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান একত্রিত হয়েছে। আমরা সবাই একত্রিত হয়েছিল বলেই দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

এই পূজার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ। যে চেতনার বিশ্বাস থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। নির্বাচন কমিশন হিন্দু ধর্মাবলম্বীদের প্রাণের দাবিতে নির্বাচন পিছিয়েছে।

Tags: আইন শৃংখলা বাহিনীঢাকা সিটি নির্বাচন ২০২০নির্বাচননির্বাচন কমিশনস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে: প্রধানমন্ত্রী

Next Post

বিএনপি নির্বাচন বানচালের নীলনকশা করছে: ওবায়দুল কাদের

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নির্বাচন বানচালের নীলনকশা করছে: ওবায়দুল কাদের

সংঘর্ষে আহত পরীক্ষার্থীর মৃতদেহের পাশে উপস্থিত মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT