চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ পরিচয়ে মহাসড়কে ওষুধের কাঁচামাল লুট করাই ডাকাতদের টার্গেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 29, জানুয়ারি 2020
in - সেমি লিড, অপরাধ
A A
নেতৃত্বাধীন ব্যক্তিরা পুলিশের সঙ্গে দেখা করছে, নিরাপত্তা ও তদন্তের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিবি পুলিশ নয়তো অন্যকোনো বাহিনীর পরিচয়ে মহাসড়কে ওষুধের কাঁচামাল ডাকাতি করে আসছিল চক্রটি। বিদেশ থেকে আনা প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ওষুধের কাঁচামাল লুটের ঘটনার জেনে ৩ জনকে আটক করলে বিষয়টি সামনে আসে।

মঙ্গলবার রাতে রাজধানীর কলাবাগান ও রাজশাহীর রাজপাড়া এলাকা থেকে ওই চক্রের তিন সদস্যকে আটক করে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। আটকরা হলেন- অপু রোজারিও (৬০), রুহুল আমিন (৩৫) ও জামাল হোসেন (৩২)।

র‌্যাব জানায়, সড়কে ওষুধের মূল্যববান কাঁচামাল টার্গেট করে ডাকাতি করে আসছিলো চক্রটি। আর এইসব কাঁচামাল পরিবহনের তথ্য কার্গোর কেউ কিংবা কোম্পানির সংশ্লিষ্ট কেউ তাদেরকে সরবরাহ করতো বলে ধারণা করা হচ্ছে।

ডাকাতদের কারা তথ্য দিয়ে সহায়তা করতেন এবং ডাকাতি হওয়া এসব কাঁচামাল কোথায় বিক্রি হতো তা পরবর্তী তদন্তে বেরিয়ে আসবে বলেও জানায় র‌্যাব।

বুধবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।

তিনি জানান, গত ১৪ জানুয়ারি বিদেশ থেকে আমদানিকৃত ওষুধের কাঁচামাল শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালের কাভার্ড ভ্যানে গাজীপুরে নেওয়া হচ্ছিলো। রাত সাড়ে নয়টার দিকে কালিয়াকৈর এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে কয়েকজন নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে ২৬৯ ড্রাম কাঁচামাল লুট করে নিয়ে যায়। লুট হওয়া সেসব কাঁচামালের মূল্য প্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় ১৫ জানুয়ারি কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়। স্কয়ার ফার্মাসিউটিক্যালের অভিযোগের প্রেক্ষিতে ঘটনার ছায়াতদন্ত শুরু করে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় কলাবাগান ধানাধীন পশ্চিম রাজাবাজার এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাত দলের মূল হোতা অপু রোজারিওকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে রাজশাহী থেকে রুহুল আমিন ও জামাল হোসেনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৬০ ড্রাম ওষুধের কাঁচামাল জব্দ করা হয। এর আগে গত ২৭ জানুয়ারি কালিয়াকৈর থানা পুলিশ এই ডাকাত দলের আরো ৬ সদস্যকে গ্রেফতারসহ ২০৯ ড্রাম কাঁচামাল উদ্ধার করে।

র‌্যাব-৪ অধিনায়ক বলেন, চক্রটি দীর্ঘ দিন ধরে পুলিশ, ডিবি, সিআইডি পরিচয়ে মহাসড়কে ডাকাতি করে আসছিললো। ডাকাতির সময় তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো হ্যান্ডকাপ, ওয়াকিটকি সেট ও রিফ্লেকটিং জ্যাকেট ব্যবহার করতেন।

এ চক্রের মূলহোতা অপু রোজারিও। সে ছাড়াও তার দলে আরো ১০-১২ জন সদস্য আছে। অপু তার দলের সেকেন্ড ইন কমান্ড ছাড়া কারো সঙ্গে কথা বলতেন না। ডাকাতি কার্যক্রমের সকল পরিকল্পনা সম্পন্ন করে তার দলের সেকেন্ড ইন কমান্ডের মাধ্যমে অন্যান্য সদস্যদের জানাতেন। তার নির্দেশ মোতাবেক নির্দিষ্ট তারিখ ও সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে ডাকাতি সম্পন্ন করা হতো।

আটকরা স্কয়ার ফার্মাসিউটিক্যালের ওষুধের কাঁচামাল ডাকাতির বিষয়টি স্বীকার করেছেন। এছাড়াও ২০১৮ সালের ৯ আগস্ট জেনারেল ফার্মাসিউটিক্যালের কাঁচামালসহ বিভিন্ন কোম্পানির ওষুধের কাঁচামাল ডাকাতির বিষয়টি স্বীকার করেছেন।

এই সংঘবদ্ধ ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যহত আছে বলেও জানান তিনি।

Tags: ডাকাতিমহাসড়কর‌্যাব-৪
Previous Post

শাবানার মুখে সিনেমা জীবনের রঙিন স্মৃতি

Next Post

চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের মনিটরিং টিম

Next Post
বাজারে ভুট্টার দানা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের মনিটরিং টিম

লিবিয়া ফেরত বাংলাদেশিরা বিমানবন্দরে অপেক্ষমাণ. Channel i News - চ্যানেল আই নিউজ

লিবিয়া ফেরত বাংলাদেশিরা বললেন, ‘অল্পের জন্য জীবনটা বাঁচল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT