চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ‘না’তে পাকিস্তানের পাল্টা হুমকি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 29, জানুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী ক্রিকেটাররা হাসিমুখে একসঙ্গে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

২০২০ এশিয়া কাপ টি-টুয়েন্টি আয়োজনের দায়িত্ব পাকিস্তানের। তাতে আপত্তি নেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের। আবার আপত্তির জায়গা একটা আছেও, টুর্নামেন্ট যদি পাকিস্তানের মাটিতে হয় দল পাঠাবে না বলে সাফ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের জবাবে পিসিবিও জানিয়ে দিয়েছে, ভারত না এলে ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপে দেশটিতে দল পাঠাবে না তারাও!

বর্তমানে ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশ করুণ। আসছে সেপ্টেম্বরে পাকিস্তানের কাঁধে এশিয়া কাপ আয়োজনের ভার থাকায় ধারণা করা হচ্ছিল ভারত বুঝি বিরত থাকবে আসরে খেলা থেকে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা আইএএনএসকে জানিয়েছেন, আয়োজক হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন নেই তাদের। আপত্তি যত দেশটির মাটিতে গিয়ে খেলা নিয়ে।

‘পাকিস্তান ক্রিকেট বোর্ড নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে ভেন্যু আর আনুষঙ্গিক বিষয় নিয়ে। এটা একদম পরিষ্কার যে, আমরা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে আগ্রহী। ভারত কোনোভাবেই পাকিস্তানে গিয়ে খেলতে রাজী নয়। এমনকি সেটা যদি এশিয়া কাপের মতো বহুজাতিক টুর্নামেন্টও হয়।’

‘যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিল মনে করে ভারতকে ছাড়াই এশিয়া কাপ আয়োজন করবে, তাহলে সেটা অন্য কথা। আর এশিয়া কাপে ভারতকে যদি রাখতেই হয়, তাহলে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে। কোনোভাবেই পাকিস্তানে নয়।’

পাকিস্তান চাইলেই যে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা সম্ভব সেটা ভারতকে দিয়েই উদাহরণ দিয়েছেন বিসিসিআইয়ের ওই কর্মকর্তা। ২০১৮ সালে ভারতের মাটিতে পাকিস্তানি ক্রিকেটারদের ভিসাজনিত সমস্যা থাকায় আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজন করেছিল ভারতীয় বোর্ড। এবার তেমন কিছু না হলে কেবল পিসিবির স্বদিচ্ছার অভাবই দেখছেন তিনি।

বিসিসিআই কর্মকর্তার এমন মন্তব্যে অবশ্য বেশ চটেছে পিসিবি। মাত্রই বাংলাদেশকে তাদের মাটিতে তিন টি-টুয়েন্টি খেলিয়ে যেখানে তারা প্রমাণ করতে চেয়েছে পাকিস্তানে ক্রিকেট এখন নিরাপদ, সেখানে ভারতের এমন মনোভাব তাদের জন্য বিব্রতকরই। পিসিবি পাল্টা হুমকিই দিয়েছে তাই। বলেছে, ভারত না এলে ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপে দল পাঠাবে না পাকিস্তানও!

Tags: এশিয়া কাপ-২০২০ভারত-পাকিস্তান ক্রিকেটলিড স্পোর্টস
Previous Post

আমি চলে গেলেও মানুষ হয়তো আমাকে মনে রাখবে: শাবানা

Next Post

পদ্মা সেতুতে করোনা ভাইরাসের প্রভাব পড়বে না: কাদের

Next Post
ফাইল ছবি

পদ্মা সেতুতে করোনা ভাইরাসের প্রভাব পড়বে না: কাদের

চীনে স্টারবাক কফিশপের বাইরে একজন নারী কফি পান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাস: চীনের বন্ধ হচ্ছে দুই হাজার ‘স্টারবাক’ কফিশপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT