চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনিসে ২শ কেজি ওজনের বোমা, আতঙ্কে প্রবাসী বাংলাদেশিসহ পর্যটকরা

এমদাদুল হক by এমদাদুল হক
4:13 অপরাহ্ন 29, জানুয়ারি 2020
in প্রবাস সংবাদ
A A
নির্মাণ স্থানে শ্রমিক ও নির্মাণ সরঞ্জাম দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালির ভেনিসে এক সংস্কার কাজ করার সময় শ্রমিকরা মাটির নিচে একটি শক্তিশালী বোমার সন্ধান পেয়েছে। ধারণা করা হচ্ছে ২শ কেজি ওজনের ওই বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। এ ঘটনায় প্রবাসী প্রবাসী বাংলাদেশিসহ পর্যটকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আগামী ২ ফেব্রুয়ারী ভোর ৬টা থেকে বেলা ১টার মধ্যে বোমাটি অপসারণ এবং নিষ্ক্রিয় করা হবে। এই সময়ের মধ্যে ভেনিসের ওই এলাকা থেকে অন্তত ৩ হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ দুরত্বে চলে যেতে বলা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তার জন্য মেসত্রে মারগেরার ১ হাজার ৮শ মিটার এরিয়ায় সকল প্রকারের সাধারণ চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

বোমা অপসারণ এবং নিষ্ক্রিয় কাজ শেষ না হওয়া পর্যন্ত ভেনিসের সাথে স্থলভাগের যোগাযোগ রক্ষাকারী একমাত্র সেঁতু ‘পোনতে দেল্লা লিবেরতা’ বন্ধ রাখা হবে। একই সময় ভেনিস এয়ারপোর্ট থেকে সকল বিমান উঠানামা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ভেনিসের ক্যানেল থেকে চলাচল করা যাত্রীবাহী লঞ্চ ইস্টিমারও বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রায় ১৫ হাজার অভিবাসী বাংলাদেশির শহর ভেনিসের স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে তাদের নির্দেশনা যথাযথ ভাবে মান্য করার জন্য অনুরোধ করেছে।

এদিকে বোমার খবর ছড়িয়ে পড়লে শহরবাসীর মধ্যে কিছুটা হলেও আতঙ্কের ছাপ দেখা গিয়েছে। বিশেষ করে পর্যটক এবং অভিবাসীদের মধ্যে আতঙ্ক দেখা গেছে।

বোমাটি একটি মেরিন জাহাজে করে অপসারণ করা হবে। এ সময় একদল দক্ষবাহিনী এবং বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। বোমাটি অপসারণের জন্য সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করা হবে এবং এটি ভূমধ্যসাগরের একটা নিরাপদ জায়গায় নিয়ে নিষ্ক্রিয় করা হবে।

Tags: ইতালিভেনিস
Previous Post

করোনা ভাইরাস: সতর্কতায় পায়রা বিদ্যুৎ কেন্দ্রের চীনা নাগরিক

Next Post

মুজিববর্ষে ঢাকায় আসছেন নরেন্দ্র মোদি

Next Post
নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা একত্রে হাসিমুখে সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুজিববর্ষে ঢাকায় আসছেন নরেন্দ্র মোদি

একজন যুবক ট্রেডপারসন খুঁজছেন, লুকানো ক্যাপশন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চাকরি খুঁজে পেয়েছেন’ প্রিন্স হ্যারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT