চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিক্ষোভকারীরা আপনাদের মেয়ে-বোনকে ধর্ষণ করবে: বিজেপি এমপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:37 অপরাহ্ন 28, জানুয়ারি 2020
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে দিল্লির শাহীনবাগে চলমান অবস্থান কর্মসূচি এক ঘণ্টার মধ্যে খালি করে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন পশ্চিম দিল্লি বিজেপির সংসদ সদস্য পরবেশ সাহিব সিং ভার্মা।

শুধু তাই নয়, বিক্ষোভকারীরা ‘ঘরে ঢুকে আপনাদের বোন ও মেয়েদের ধর্ষণ করে হত্যা করবে’ এমন গুরুতর অভিযোগও তোলেন তিনি।

ভারতের বার্তা সংস্থা এএনআই’কে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, এটি শুধু একটি নির্বাচন নয়। এই নির্বাচনই নির্ধারণ করবে দেশের একতা।

‘যদি বিজেপি ১১ ফেব্রুয়ারি ক্ষমতায় আসে, আপনারা এক ঘণ্টার মধ্যেই আর একজনও বিক্ষোভকারী রাস্তায় পাবেন না। এবং পরবর্তী এক মাসের মধ্যে আমরা এমন একটা মসজিদকেও রেহাই দেবো না যেটি সরকারি জমির ওপর নির্মিত,’ বলেন তিনি।

পরবেশ বলেন, দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল ও উপ-মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া দু’জনেই শাহীনবাগ বিক্ষোভের পক্ষে সমর্থন জানিয়েছেন।

‘দিল্লির জনতা জানে, যে বিক্ষোভের আগুন কয়েক বছর আগে কাশ্মীরে লেগেছিল, যে আগুনে সেখানকার এক পণ্ডিতের বোন ও মেয়েকে ধর্ষণ করা হয়েছিল, সেই আগুন পরে লেগেছিল উত্তরপ্রদেশ, হায়দরাবাদ, কেরালায়।

আজ সেই আগুনই লেগেছে দিল্লির একটি কোণে। সেখানে লাখো মানুষ বিক্ষোভের জন্য জড়ো হয়ে যায়। সেই আগুন যে কোনো সময় দিল্লির ঘরে ঘরে ঢুকে যেতে পারে। এ ব্যাপারে দিল্লিবাসীদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। এই লোকগুলো আপনাদের ঘরে ঢুকে আপনাদের মেয়ে-বোনকে ধর্ষণ করবে, তাদেরকে হত্যা করবে। তাই এখনো সময় আছে। নইলে কাল নরেন্দ্র মোদি বা অমিত শাহ আসবেন না বাঁচাতে।’

পশ্চিম দিল্লির এমপি পরবেশ ভার্মা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দিল্লি বিধানসভা নির্বাচন উপলক্ষে বিকাশপুরে প্রচারণা চালানোর সময় এসব কথা এএনআই’কে বলেন।

Tags: নাগরিকত্ব (সংশোধনী) আইনবিজেপিবিতর্কিত নাগরিকত্ব আইন
Previous Post

বাংলাদেশকে এশিয়া কাপ আয়োজনের ‘প্রতিশ্রুতি’ দেয়নি পাকিস্তান

Next Post

গাজীপুরে কিশোরী গণধর্ষণে গ্রেপ্তার আসামিরা রিমান্ডে

Next Post
নেতা ও আইনজীবীর বক্তব্যের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে কিশোরী গণধর্ষণে গ্রেপ্তার আসামিরা রিমান্ডে

একনেক

সাড়ে ৪ হাজার কোটি টাকা ৯ প্রকল্প অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT