চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্য মেলায় শেষ মুহূর্তে অফারের ছড়াছড়ি, ক্রেতারা বলছেন প্রতারণা

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
9:56 অপরাহ্ন 27, জানুয়ারি 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
ঢাকা আন্তর্জাতিক ট্রেড ফেয়ার ২০২০ এর প্রবেশদ্বার ও দর্শনার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ মুহূর্তে ছাড় আর অফারে জমে উঠেছে ২৫তম ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলা। যতই সময় শেষ হয়ে আসছে ততই নতুন নতুন অফার নিয়ে হাজির হচ্ছে স্টল আর প্যাভিলিয়নগুলো। একটি কিনলে একটি ফ্রি, নগদ মূল্য ছাড়ের পাশাপাশি পণ্য কিনলে মিলছে ক্যাশব্যাকও। তবে এসব কৌশলকে প্রতারণা বলছেন ক্রেতারা।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা প্রাঙ্গণে সরেজমিন ঘুরে এসব তথ্য জানা যায়।

ব্যবসায়ীরা বলছেন, মেলা প্রায় শেষ পর্যায়ে। তাই পণ্যের প্রচার ও প্রসারের স্বার্থে এ ধরনের অফার দেয়া হচ্ছে ক্রেতাদের। প্রতিবছরই শেষদিকে এমন ছাড় দেয়া হয় বলে জানান তারা।

তবে ক্রেতা ও দর্শনার্থীরা বলছেন, ছাড়ের নামে ব্যবসায়ীরা মামুষকে ঠকাচ্ছেন। তারা ক্রেতা টানতে অফার দিয়ে কৌশলে নিম্নমানের পণ্য দিয়ে প্রতারণার আশ্রয় নিচ্ছেন।

মেলা ঘুরে দেখা গেছে, ক্রোকারিজ ও কসমেটিকস পণ্যের প্রতি নারী ক্রেতাদের ঝোঁক বেশি। এছাড়াও আসবাবপত্র ও তৈরি পোশাক পণ্যের স্টলেও রয়েছে প্রচুর ভিড়।

মেলার শেষ দিকে এসে বেশি অফার দেওয়া হচ্ছে ফার্নিচার ও ইলেকট্রনিক্স পণ্যে। এছাড়া বিকাশ অ্যাপে পেমেন্ট করে পাওয়া যাচ্ছে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। বিকাশ একাউন্ট খুললে মেলায় প্রবেশের জন্য ফ্রী টিকেট দেয়া হচ্ছে।

মেলায় পোশাকে মানভেদে নগদ ছাড় পাওয়া যাচ্ছে ১০০ থেকে ৫০০ টাকা। কেউ কেউ পোশাকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। ব্লেজার, স্যুট, কটি, থ্রি-পিস, টু-পিস, ওড়না, স্কার্ফ কিনলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন তাঁতের শাড়ি দুইটি কিনলে একটি ফ্রি দেয়া হচ্ছে।

ফার্নিচার প্যাভিলিয়নে মিলছে ৮ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়। তাছাড়া মেলায় বুকিং দিলে রাজধানীর মধ্যে পাওয়া যাবে ফ্রি হোম ডেলিভারি।

ইলেকট্রনিক্স পণ্য কিনলে পাওয়া যাচ্ছে ১৫ শতাংশ ছাড়। সঙ্গে দেয়া হচ্ছে নানা উপহারও। তাছাড়া পণ্য কিনলে লটারির মাধ্যমে ঢাকা-মালয়েশিয়া, থাইল্যান্ড কিংবা ঢাকা-কক্সবাজার এয়ার টিকিট ফ্রি দেয়ার অফার চলছে।

তবে এ ধরনের ছাড়ের অফার থাকলে কোনো কোনো ক্রেতা এটাকে কোম্পানিগুলোর প্রতারণা ও কৌশল বলছেন।

মিরপুর থেকে আসা হুমায়ুন নামে একজন ক্রেতা চ্যানেল আই অনলাইনকে বলেন, ছাড়ের নামে নিম্নমানেরর পণ্য দিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। পণ্যের দাম বাড়িয়ে একটা কিনলে একটি ফ্রি দেয়ার অফার দিচ্ছে, যা এক ধরনের প্রতারণা। এছাড়া আন্তর্জাতিক মেলা বলা হলেও এখানে ভাল মানের পণ্য খুব কমই পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মালিবাগ থেকে মেলায় আসা নারী ক্রেতা হুজায়ফা বেগম বলেন, গত পরশু নিউমার্কেট থেকে যেই বোরকা ১৬০০ টাকা দিয়ে কিনেছি মেলায় তা একদাম ২৫০০ টাকা রাখা হচ্ছে। এটা ডাকাতি ব্যবসা। কর্তৃপক্ষকে এসব বিষয়ে তদারকি করার অনুরোধ জানান তিনি।

কোনো কোনো স্টলে দেখা গেছে, যেসব পণ্য কিনলে সঙ্গে অন্যগুলো ফ্রি সেসব পণ্য খুবই নিম্নমানের সেগুলোর মান নিয়ে তর্কে জড়িয়েছেন ক্রেতারা।

তবে ক্রেতাদের এসব ভিত্তিহীন বলছেন বিক্রেতারা। পোশাক, কসমেটিকসের কয়েকটি দোকানে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, শেষদিকে বেচাকেনার সময়। অভিযোগ শোনার সময় নয়। তাছাড়া এখানে ভাল পণ্য আনা হয় প্রচারের জন্য। অতএব অভিযোগ সঠিক নয়।

Tags: পণ্যবাণিজ্য মেলাবিকাশ অ্যাপ
Previous Post

বাণিজ্য মেলা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত

Next Post

করোনা ভাইরাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

Next Post
জনসমাগমে মাস্ক পরা মানুষ ও করোনাভাইরাসের কৃত্রিম ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

ব্যাংকাররা ক্রিকেট খেলছেন, অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট খেলবেন ব্যাংকাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT