চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত দিনে নামজারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 27, জানুয়ারি 2020
in বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন জনপ্রিয় রাজনীতিবিদ, পরিপাটি পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অধীন সকল গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, রপ্তানীমুখী শিল্প-প্রতিষ্ঠান এবং কোম্পানি থেকে কোম্পানির নামে নামজারি সাত দিনে করা হবে জানিয়ে পরিপত্র জারি করা হয়েছে।

সোমবার ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয় যে এ সম্পর্কিত একটি পরিপত্র জারি করা হয়েছে।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দেশি-বিদেশী বিভিন্ন বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহ দিতে গত বছরের ৩০ ডিসেম্বর একটি অনুষ্ঠানে এ পরিপত্র জারির ঘোষণা দিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার ব্যবসা-বাণিজ্য, শিল্পোন্নয়ন এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্ব ব্যাংকের “সহজে ব্যবসা করার সুযোগ” এর সূচকে বাংলাদেশ কয়েক ধাপ এগিয়ে গেলেও তা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি।

বাংলাদেশের স্থানীয় বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, তথা দ্রুত অর্থনৈতিক বিকাশের স্বার্থে “সহজে ব্যবসা করার সুযোগ”-এর সূচকে দেশকে আরও অনেক ধাপ এগিয়ে যেতে হবে।

এ পরিপ্রেক্ষিতে, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি উদ্যোগী হয়ে বিদ্যমান সকল গুরুত্বপূর্ন শিল্প প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, রপ্তানীমুখী শিল্প-প্রতিষ্ঠান এবং কোম্পানি থেকে কোম্পানির ক্ষেত্রে নামজারির আবেদন দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছেন।

সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বিষয়ে ফোকাল পয়েন্ট নিয়োজিত থেকে সেবা দানের বিষয়টি নিবিড়ভাবে তত্ত্বাবধান করবেন।

এছাড়া, প্রতিমাসে ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ককে এ ব্যাপারে সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রতিবেদন দেবেন।

সূত্র: বাসস

Tags: শিল্প প্রতিষ্ঠান
Previous Post

রানওয়ে ছেড়ে মহাসড়কে ইরানি উড়োজাহাজ

Next Post

এসএমএস-এ ভোটারের তথ্য

Next Post
সিটি

এসএমএস-এ ভোটারের তথ্য

প্রিয়াঙ্কা গ্র্যামির মঞ্চে পারফর্ম করছেন, সঙ্গীদের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্র্যামির মঞ্চে তাক লাগিয়েছেন প্রিয়াঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT