চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে আটকে থাকা বাংলাদেশিদের ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 পূর্বাহ্ন 27, জানুয়ারি 2020
in - সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের ইউহান প্রদেশে আটকে থাকা বাংলাদেশিসহ সেখানে অবস্থানকারী বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা দেশে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইতোমধ্যে বিষয়টি নিয়ে চীনের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

স্ট্যাটাসে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা চীন সরকারের সাথে এই বিষয়ে আলোচনা শুরু করেছি। কী প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরীখে স্থানীয় প্রশাসনের সাথে সম্মতির ভিত্তিতে করা হবে।’

বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তাই সরকারের মূল লক্ষ্য এবং এজন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

এ বিষয়ে সোমবার দিনের শেষে একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে বলেও জানিয়েছেন শাহরিয়ার আলম। ওই নির্দেশনার মূল উদ্দেশ্য থাকবে চীন থেকে দেশে ফিরতে আগ্রহীদের তালিকা প্রণয়ন।

গত ডিসেম্বরে চীনের ইউহান শহরে প্রথম করোনা ভাইরাস নামক নতুন রহস্যময় একটি ভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করা হয়। খুব অল্প সময়ের মধ্যেই তা চীনের আরও বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে পড়ে।প্রধানমন্ত্রীর নির্দেশ-চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে-করোনা ভাইরাস

সার্স এবং মার্স ভাইরাসের লক্ষণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত চীনেই মৃত্যু হয়েছে কমপক্ষে ৮০ জনের। অসুস্থ ৩ হাজারেরও বেশি। এর মধ্যে ৩শ’ রোগীর অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।

চীন ছাড়াও প্রতিবেশী দেশ ভারতসহ ১১টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। চলমান পরিস্থিতিতে চীনে দেশটিতে বসবাসরত বা ভ্রমণরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু রয়েছে। হটলাইনের নম্বর: ৮৬-১৭৮০১১১৬০০৫।

Tags: করোনা ভাইরাসচীনে করোনা ভাইরাসপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

নাচোর মাথায় ভর করে নাচল রিয়াল

Next Post

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ হাজার, মৃতের সংখ্যা বেড়ে ৮০

Next Post
চীনে করোনা আক্রান্ত রোগীর জন্য হাসপাতালে চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ হাজার, মৃতের সংখ্যা বেড়ে ৮০

রোহিঙ্গা শিশু ও পরিবারের সঙ্গে একদল তরুণ ও তরুণী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের নিয়ে তৈরি হয়েছে মালায়ালম ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT