চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্ভয়া ধর্ষণ: মৃত্যুদণ্ডের আগে চার অপরাধীর আত্মহত্যার শঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 25, জানুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাম থেকে: পবন গুপ্ত, বিনয় শর্মা, মুকেশ সিং ও অক্ষয় ঠাকুর সিং

ভারতের নির্ভয়া কাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার অপরাধী যে কোনও সময় আত্মহত্যা করতে পারে বা আত্মঘাতী হওয়ার চেষ্টা করতে পারে। এমনই আশঙ্কা করছে ভারতের তিহার জেল কর্তৃপক্ষ। এ কারণে তিহারে এখন সবচেয়ে কড়া পাহারায় রয়েছে মুকেশ, পবন, অক্ষয় ও বিনয়।

অন্যদিকে শনিবার দিল্লির আদালত জানিয়ে দিয়েছেন, এই ধর্ষণ মামলায় মৃত্যু পরোয়ানার বিরুদ্ধে আসামীর প্রাণভিক্ষা, আইনজীবীর কোন যুক্তি এবং সুপ্রিম কোর্টে রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন) আবেদন নিষ্পত্তি ঘোষণা করা হয়েছে।

অতিরিক্ত দায়রা জজ অজয় কুমার জৈন জানিয়েছেন, এরই মধ্যে ধর্ষণ মামলার আসামীদের বিরুদ্ধে আইনজীবী সংশ্লিষ্ট কাগজপত্র, ছবি, ডায়েরি এবং পেইন্টিং জমা দিয়েছে তিহার জেলে।

দিল্লি পুলিশের পক্ষে হাজির হয়ে সরকারি আইনজীবী আদালতকে বলেছিলেন, এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সমস্ত প্রাসঙ্গিক দলিল তিহার জেল কর্তৃপক্ষ দেয়া হয়েছে।

আইন অনুযায়ী, রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আর্জি খারিজ করার পরেও ফাঁসির সাজা কার্যকরের জন্য ১৪ দিন সময় দিতে হয়। এক আসামীর প্রাণভিক্ষার আর্জির জন্য এই মামলা আরও পিছিয়ে গিয়েছে।

তবে আগামী ১ ফেব্রুয়ারি এই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা। গত ১৬ জানুয়ারি এদের তিহারের তিন নম্বর সেলে পাঠানো হয়েছে। এখানেই এদের ফাঁসিতে ঝোলানো হবে।

এমন প্রেক্ষাপটে চারজন আত্মহত্যা করতে পারে বা আত্মঘাতী হওয়ার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছে তিহার কর্তৃপক্ষ। এই চারজনের একজনও এরকম কিছু করে ফেললে তা বিশাল বড় ইস্যু হবে তা জানেন জেল কর্তৃপক্ষ। তাই কোনরকম ঝুঁকি নিতে রাজি নন তারা।

২৪ ঘণ্টা কারারক্ষী ও সিসিটিভির নজরদারিতে রয়েছে চার অপরাধী। এর আগে নির্ভয়া কাণ্ডে আরও এক অপরাধী রাম সিং জেলের শৌচাগারে আত্মহত্যা করেছিল।

২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের নির্ভয়াকে ধর্ষণ ও ভয়াবহ নির্যাতন করেছিল ছয় অভিযুক্ত। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে মারা যায় নির্ভয়া। অভিযুক্ত ৬ জনকেই পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু বিচার প্রক্রিয়া চলাকালীনই তিহার জেলে আত্মহত্যা করেন রাম সিংহ।

অন্য অভিযুক্ত অপরাধের সময় ছিল নাবালক। জুভেনাইল জাস্টিস বোর্ড তাকে সর্বোচ্চ তিন বছর হোমে রেখে সংশোধনের নির্দেশ দেয়। সেই সাজার মেয়াদ শেষে ছাড়াও পেয়ে গিয়েছে তখনকার সেই নাবালক।

Tags: চার দোষীর ফাঁসিদিল্লি হাইকোর্টনির্ভয়া ধর্ষণ
Previous Post

ফেসবুক, ইউটিউবের মডারেটরদের জন্য পিটিএসডি ফর্ম

Next Post

‘পৃথিবীর আর কোথাও এমন চলচ্চিত্র উৎসব নাই’

Next Post
শিশু ও অভিভাবকদের সঙ্গে চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পৃথিবীর আর কোথাও এমন চলচ্চিত্র উৎসব নাই’

বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেদীকে নিয়ে সিরিজে টিকে থাকার মিশনে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT