চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার সমুদ্র বন্দরে চোরাচালানের নেপথ্যে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 23, জানুয়ারি 2020
in বিনোদন
A A
জনপ্রিয় ব্যক্তিরা সমাবেশে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের দুই পদ্ধতি নিয়ে আগে নির্মিত হয়েছে ‘স্বর্ণমানব’ নাটকের দুই কিস্তি। ড. মঈনুল খানের রচনায় দুটো নাটকই নির্মাণ করেছিলেন আবু হায়াত মাহমুদ।

প্রচারের পর নাটকের দুটি কিস্তিই আলোচনায় আসে। সেই ধারাবাহিকতায় এবার আসছে ‘স্বর্ণমানব ৩’। যেখানে উঠবে আসছে জাহাজ, নদী বন্দর ও সমুদ্র পথে চোরাচালানের লোহমর্ষক কিছু ঘটনা।

২৬ জানুয়ারি কাস্টমস দিবসে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে ‘স্বর্ণমানব-৩’।

বন্দরের অসঙ্গতিগুলো কাস্টমস কর্তৃপক্ষ কীভাবে সমাধান করেন এসব দেখা যাবে গল্পে। সেখানে পণ্য আনা-নেওয়ার মধ্যে ফাঁক ফোকড় দিয়ে কীভাবে চোরাচালান হয় সেগুলোও দেখানো হবে। এসব কাজ করে একটি শক্তিশালী চক্র। কাস্টমস কর্তারা নানা নাটকীয়তার মাধ্যমে চক্রকে কীভাবে দমন করেন এটা দেখানো হবে। কর্তৃপক্ষের অভিজ্ঞতার আলোকে গল্প সাজানো হয়েছে বলে জানান নির্মাতা।

‘স্বর্ণমানব ৩’-এর শুটিং হয়েছে চট্টগ্রামে বন্দর এবং গভীর সমুদ্রে। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে আবু হায়াত মাহমুদ বলছিলেন এভাবে, ‘তিনদিনে শুটিং করেছি। কাজটি করা ছিল সো টাফ! গভীর সমুদ্রে শুটিং করেছি। সেখানে এক জাহাজ থেকে অন্য জাহাজে ওঠা-নামা এটা ছিল ভয়াবহ প্রক্রিয়া ও অভিজ্ঞতা। একটু এদিক সেদিক হলেই জীবন শেষ হতে পারতো। কারণ, আমরা কেউ ওসবে অভ্যস্ত নই। এরমধ্যেও যতদূর সম্ভব সেরা কাজের চেষ্টা করেছি। কাস্টমস, কোস্ট গার্ডের সদস্যরা নিরাপত্তা দিয়েছেন।’ 

‘স্বর্ণমানব ৩’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, আরফান আহমেদ, অপর্ণা, সুজাত শিমুল, সবুজসহ অনেকেই।

নির্মাতা জানালেন, নাট্যকার মঈনুল খান একজন কাস্টমস কর্মকর্তা। উনি ঢাকা পশ্চিম জোনের কাস্টমস এবং ভ্যাটের কমিশনার। তিনি তার গল্পে তুলে এনেছেন বন্দরের বিভিন্ন চোরাচালান এবং দমন পদ্ধতি।

চোরাচালানের নেপথ্যে সন্দেহভাজনদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বললেন, শুটিংয়ের জন্য প্রায় ১২ ঘণ্টা সমুদ্রে ছিলাম। কিন্তু ৬ ঘন্টাই কেটেছে এক জাহাজ থেকে আরেক জাহাজে ওঠা–নামা করতে করতে। নিরাপত্তারক্ষী যদিও ছিল, তারপরও সবার চোখে মুখে আতঙ্কের ছাপ। স্পিডবোট যেখানে থেমেছে, সেখানে প্রবল স্রোত। তার মধ্যে দড়ি বেয়ে বড় জাহাজে উঠতে হচ্ছিল। রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে এবং মানুষের ভালো লাগার মতো ব্যতিক্রমী একটি কাজ এটি। আমার মনে হয়, মানুষ এটি পছন্দ করতে পারেন।

নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, স্বর্ণমানব এবং স্বর্ণমানব ২-এ বিমানবন্দরের চোরাচালানের সুক্ষ্ম বিষয় উঠে এসেছিল। এবার জাহাজ সমুদ্রে গিয়ে কাজ করতে হয়েছে। এটা সবচেয়ে কঠিন কাজ ছিল। সবাইকে অনেক রিস্ক নিয়ে কাজটি করতে হয়েছে। জাহাজ আসা-যাওয়ার মধ্যে অনেক টেকনিক্যালি চোরাচালান হয়, ওইগুলো বের করে আনার চেষ্টা করেছি। যোগ করে তিনি আরো বলেন, চ্যানেল আইসহ আরও দু-তিনটি চ্যানেলে একযোগে ‘স্বর্ণমানব ৩’ প্রচার হবে। কাজটির জন্য অনেক পরিশ্রম করেছি। আশা করছি, এ কাজটি মানুষ অন্যভাবে গ্রহণ করবে।

Tags: অপর্ণাআবু হায়াত মাহমুদআরফান আহমেদচ্যানেল আইনুসরাত ইমরোজ তিশামোশাররফ করিমলিড বিনোদনসবুজসুজাত শিমুলস্বর্ণমানব
Previous Post

দিনাজপুরে নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা

Next Post

ওয়াসার এমডির বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নয়: হাইকোর্ট

Next Post
সাংবাদিককে

ওয়াসার এমডির বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নয়: হাইকোর্ট

মাটির মসজিদ ‘গ্রেট মস্ক অব জেনি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT