চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান ভক্তের ‘স্বপ্নের ঠিকানা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:21 অপরাহ্ন 22, জানুয়ারি 2020
in বিনোদন
A A
বাংলাদেশের একটি পার্কের প্রবেশদ্বার ও সাজসজ্জা, এক যুবকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান শাহ্’র অন্ধ ভক্ত রাশেদুল ইসলাম। প্রয়াত এ নায়কের এমন কোনো ছবি নেই যে তিনি দেখেননি। আর প্রিয় এই অভিনেতাকে স্মরণ করে এই ভক্ত তার নিজের শুটিং বাড়ি ও রিসোর্টের নামকরণ করলেন! যা শিগগির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। 

ছোট থেকেই ছবির পোকা রাশেদুল! জানালেন, বাংলাদেশে আমার মতো ছবি দেখার মানুষ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে! সালমান শাহ’র ভক্ত হলেও সব নায়কের ছবি আমি দেখি। তবে সবার মধ্যে প্রিয় সালমান শাহ। তাই তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তারই জনপ্রিয় ছবি ‘স্বপ্নের ঠিকানা’র নামে শুটিং বাড়িসহ রিসোর্ট নির্মাণ করেছি।

৩০০ ফিট সংলগ্ন বিরতুল উত্তরপাড়া, উলুখোলা বাজারের পাশে ‘স্বপ্নের ঠিকানা’ নামের এ রিসোর্টটি গড়ে তুলছেন রাশেদ। নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।

চ্যানেল আই অনলাইনকে কর্ণধার রাশেদুল ইসলাম বলেন, প্রায় ৫ বিঘা জমির উপর ‘স্বপ্নের ঠিকানা’ নির্মাণ করছি। ৭০ শতাংশ কাজ শেষ। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই উদ্বোধন করবো। সালমান শাহ্’র নায়িকা শাবনূর, মৌসুমীসহ তার ছবির পরিচালক ও যারা সঙ্গে কাজ করেছেনে তারাও থাকবেন উদ্বোধন অনুষ্ঠানে।

রাশেদ ইসলাম বলেন, ‘স্বপ্নের ঠিকানা’র সামনেই থাকবে ফাইবারে তৈরী সালমান শাহ্’র একটি ভাস্কর্য। এটি তৈরি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী পলাশ। উদ্বোধনের দিনই এটি উন্মোচন করা হবে। তার আগে এটি কাউকে দেখাচ্ছি না। এর সঙ্গে মসজিদ, মন্দির, মাটির ঘর সবকিছুই থাকছে। তিনি জানান, সুইমিং পুলের কাজ শেষ হতে দেরি হবে। শুটিং ছাড়াও পিকনিক স্পটের জন্য এটি ব্যবহার করা যাবে। ভিআইপি কয়েকটি রুমসহ মোট ৭টি রুম প্রস্তুত আছে।

প্রায় দুই বছর ধরে ‘স্বপ্নের ঠিকানা’ নির্মাণ করেছি। সালমান শাহ্’র অন্ধ ভক্ত বলেই তার ছবির নামে এটি চালু করতে যাচ্ছি। আমি নিজেও সিনেমার প্রযোজক। এফডিসির সিনেমা সংশ্লিষ্ট মানুষদের সঙ্গে আলাপ করেই এ নাম দিয়ে এটি বানিয়েছি। ভক্ত হিসেবে প্রিয় নায়কের প্রতি ভালোবাসার সামান্য নিদর্শন এটি। ইচ্ছে আছে আমার প্রযোজনায় ‘স্বপ্নের ঠিকানা-২’ ছবিও নির্মাণ করবো।-বলছিলেন রাশেদুল।

রাশেদুল ইসলাম পেশায় ব্যবসায়ী। নাটকের পাশাপাশি ‘নিশ্চুপ ভালোবাসা’ নামে তিনি একটি ছবিও প্রযোজনা করেছেন। প্রযোজকের ইচ্ছে, ‘নিশ্চুপ ভালোবাসা’ ছবিটি পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি দেয়ার।

নিজের প্রথম প্রযোজিত ছবিটি মুক্তি দেয়ার পর ‘স্বপ্নের ঠিকানা-২’ ছবিটিও প্রযোজনা করতে চান রাশেদুল।

Tags: ভালোবাসারিসোর্টলিড বিনোদনশুটিং বাড়িসালমান শাহ্‌স্বপ্নের ঠিকানা
Previous Post

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইসহ ৩ শ্রমিক নিহত

Next Post

শিরোপার মঞ্চে চোখ রেখে বুরুন্ডি চ্যালেঞ্জ

Next Post
বুরুন্ডি ফুটবল দল অনুশীলনে মাঠে, কোচের নির্দেশনা নিচ্ছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপার মঞ্চে চোখ রেখে বুরুন্ডি চ্যালেঞ্জ

বাংলাদেশের একজন ব্যবসায়ী বা নেতা, পোর্ট্রেট ছবি, অফিস পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের শীর্ষ ৫ হাজার কোম্পানির একটি বাংলাদেশের সামিট?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT