চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ মাসের অনুশীলনে ৫ বছরের টেস্ট ভাল খেলবেন আতিকুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:53 অপরাহ্ন 21, জানুয়ারি 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
নেতারা সমাবেশে হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে ভোট চেয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, গত ৯ মাসের অনুশীলনে ৫ বছরের টেস্ট ভাল খেলবো।

মঙ্গলবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে ‘শহর নিয়ে ব্যবসায়ীদের প্রত্যাশা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আতিকুল বলেন: প্রয়াত সফল মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর স্বল্প সময়ের (নয় মাস) জন্য মেয়র নির্বাচিত হয়েছি। দায়িত্ব নেয়ার পর ডেঙ্গু মশার প্রকোপ, কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডসহ অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। এই সময় কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। অতএব এই ৯ মাসের অনুশীলনে আগামী ৫ বছর টেস্ট ভাল খেলবো ইনশাআল্লাহ।

নৌকার জয় সুনিশ্চিত এমন মন্তব্য করে তিনি বলেন: নৌকার কোনো ব্যাক গিয়ার নাই। একটা মাত্র গিয়ার। তা হলো ফ্রন্ট গিয়ার। অতএব সামনের দিকেই হাঁটবে।

প্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করে তিনি বলেন: তিনি ছিলেন অলরাউন্ডার। অর্থাৎ একাধারে ব্যবসায়ী নেতা, বক্তা, উপস্থাপক, এবং সর্বোপরি একজন উত্তম নগর সেবক ছিলেন। আনিসুল হক ৫৪ টা পাবলিক টয়লেট, ৪২ হাজার এলইডি লাইট বসানোসহ কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য তিনি সব শেষ করার আগেই আমাদের স্বপ্ন দেখিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন। আমি কথা দিচ্ছি আনিসুল হকের পরিকল্পিত অসমাপ্ত কাজগুলোর বাস্তবায়ন আগামী ৬ মাস পরে ঢাকাবাসী দেখতে পারবেন নলে জানা তিনি।

আতিকুল ইসলাম বলেন: ব্যবসায়ীরা একসাথে এগিয়ে গেলে প্রধানমন্ত্রীও চিন্তা করবেন ব্যবসায়ীদের দিয়েও নগর পরিচালনা করা সম্ভব। ব্যবসায়ীরা মিলে এই শহরকে এগিয়ে নেবো। সেজন্য সবাই ১ ফেব্রুয়ারিতে ভোট দিবেন।

কোনো কিছুই অসম্ভব নয় মন্তব্য করে বিজিএমইএর সাবেক এই নেতা বলেন, আমাদের অনেকেই ৩০ থেকে ৪০টা মেশিন নিয়ে পোশাক তৈরি করা শুরু করেছিলেন। আজ গ্রুপ অব কোম্পানির মালিক হলেন। অতএব নগরকে সাজানো অসম্ভব কিছু নয়।

Tags: বিজিএমই
Previous Post

আতঙ্ক নয়, সচেতনতা জরুরি

Next Post

পাকিস্তান সফরেই বোলিং কোচ পেল টাইগাররা

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা প্রশিক্ষণে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান সফরেই বোলিং কোচ পেল টাইগাররা

ফাইল ছবি

পুরুষের চেয়ে নারীর বেশি আয়: জাতিসংঘ প্রতিবেদনে দ্বিমত অর্থনীতিবিদদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT