চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন ব্যবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 21, জানুয়ারি 2020
in - সেমি লিড, রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

পুরো নির্বাচন ব্যবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এর ফলে প্রার্থী এবং ভোটারদের মধ্যে আস্থাহীনতা বাড়ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

কাগজের ব্যালটের বদলে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হলে কারচুপি অনেক বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন আমির খসরু মাহমুদ। তিনি বলেন, ইভিএমে ভোট ডাকাতি যে কত সহজ, তা চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে মানুষ টের পেয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আমির খসরুর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, নির্বাচন কমিশনার কবিতা খানম, রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার শাহাদাৎ হোসেন, ইসির সিনিয়র সচিব মো আলমগীর এবং দুই সিটির রিটার্নিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Tags: আমির খসরু মাহমুদ চৌধুরীঢাকা সিটি করপোরেশনঢাকা সিটি কর্পোরেশননির্বাচন কমিশনবিএনপি
Previous Post

বাবা হারিয়েছেন ডোয়াইন জনসন

Next Post

উপজেলায় আরও তিন শতাধিক টেকনিক্যাল স্কুল ও কলেজ

Next Post
টেকনিকাল স্কুল ও কলেজ

উপজেলায় আরও তিন শতাধিক টেকনিক্যাল স্কুল ও কলেজ

এজলাস বোর্ড যেখানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুকে যৌন নিপীড়নে ফয়েজ মিয়ার ১০ বছর কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT