চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় জগন্নাথ হল অ্যালামনাইয়ের পুনর্মিলনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:11 অপরাহ্ন 19, জানুয়ারি 2020
in প্রবাস সংবাদ
A A
অস্ট্রেলিয়ায় জগন্নাথ হল অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনীl

শনিবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

পুনর্মিলনী উপলক্ষে সিডনিসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা বহু অ্যালামনাই হাজির হন মেলবোর্নেl

অভিজিৎ সাহার পরিচালনায় পুনর্মিলনী সভায় জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া শাখার সদস্য ও তাদের পরিবার অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়া তথা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জগন্নাথ হলের প্রাক্তন শিক্ষার্থীদের অসামান্য অবদানের কথা তুলে ধরা হয় l

এর আগে ‘জাগো নতুন প্রভাত জাগো সময় হল, জাগো নব দিনমণি অন্ধ তিমিরও দ্বার খোলো হে খোল’ শিব চক্রবর্তীর পরিবেশনা দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

অনুষ্ঠানে হলের প্রাক্তন আবাসিক শিক্ষক ডক্টর সজল পালিত, প্রভোস্ট নিহার রঞ্জন সরকারের স্মৃতি চারণমূলক বক্তব্য যেন এক একটি রূপকথা l এছাড়াও সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জগন্নাথ হল নিয়ে গল্পকথায় স্মৃতিচারণ, হাসি আর বেদনার গল্প যেন সবাইকে নিয়ে যায় হারানো সেই পুরনো দিনগুলিতে l

প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম যে তিনটি হল নিয়ে যাত্রা শুরু করেছিল জগন্নাথ হল তার একটি।

১৯৭১ খ্রিস্টাব্দের ২৫ মার্চ মধ্যরাতে ঢাকায় গণহত্যায় জগন্নাথ হলের বহু আবাসিক ছাত্র ও কর্মচারি নিহত হয়। অনুষ্ঠানে নিহতদের ও ১৯৮৫ খ্রিস্টাব্দের ১৫ অক্টোবর জগন্নাথ হলের ট্র্যাজেডিতে যে মর্মান্তিক দুর্ঘটনা হয় তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। খুদে শিল্পী ধ্রুব জ্যোতি রায় প্রাজ্ঞর পরিবেশনা আমরা শান্তির পায়রা, সূর্যের মতো মোরা উজ্জ্বল… ছিল আজকের এই মিলন মেলার অতিথিদের স্লোগানl স্লোগানের এই মূলমন্ত্রকে সামনে রেখেই হোক এসোসিয়েশনের আগামীর পথ চলা এই কামনা।

Tags: জগন্নাথ হলপুনর্মিলনী
Previous Post

বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে বাংলাদেশ

Next Post

ওএসডি ২৯০ কর্মকর্তা

Next Post
জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশের সরকারী সংস্থা লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ওএসডি ২৯০ কর্মকর্তা

জনপ্রিয় ছাত্রনেতা মান্নান, দেশের উন্নয়নে তার অবদান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মান্নানের মতো ছাত্রনেতাদের সংগ্রামের ফলে দেশের উন্নয়ন করতে পারছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT