প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলার চিরন্তন ঐতিহ্যকে তুলে ধরতে দেশীয় আমেজে দেশীয় সংস্কৃতি, বাংলার কৃষ্টি, ঐতিহ্যকে ধারণ ও লালন করার করার লক্ষ্যে সৌদি আরব আল জুবাইল ব্রাহ্মণবাড়িয়া সদর প্রবাসীদের উদ্যেগে এক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়ছে।
সৌদি আরবের আল জুবাইলে বিভিন্ন শ্রেণি পেশার বাংলাদেশিদের ভীড়ে মরুর বুকে প্রবাসে ওই অনুষ্ঠান যেন হয়ে উঠেছিল এক টুকরো মিনি বাংলাদেশ।
গতকাল আরব সাগর তীরে আল জুবাইলের স্থানীয় একটি কমিউনিটি সেন্টার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ সংসদ আল জুবাইলের প্রতিষ্ঠাতা সভাপতি ও আল জুবাইল বাংলাদেশ কমিউনিটি প্রতিষ্ঠাতা আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসাইন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল জুবাইল বাংলাদেশ কমিউনিটির সদ্য সাবেক আহবায়ক কমিউনিটি নেতা সাদেকুর রহমান ভূইয়া, কমিউনিটির ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সুহেল আরমান, রাজনৈতিক নেতা হেলাল উদ্দীন ভূইয়া, সোহেব বিন সোহেল, ব্যবসায়ী আতিক আহমেদ দানা।
বক্তব্য রাখেন সামিম চৌধুরী, সানাউল্লাহ নূরি, ইমরান খান, সুফিউল আলম শফি, মোজ্জামেল, জালাল উদ্দীন, ডালিম খান, মোহাম্মদ শাহজাহান প্রমুখ,
পিঠা উৎসবের সার্বিক সহযোগীতায় ছিলেন সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট জাফর আহমেদ খান, রেদোয়ান শাহিন, মোহাম্মদ মিলন মিয়া, মোহাম্মদ শাহ আলম, কাজি শরিফ।









