চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রুতই বদলেছে উত্তরাঞ্চলের অর্থনৈতিক চিত্র

সামসুদ্দোহা পান্না by সামসুদ্দোহা পান্না
4:53 পূর্বাহ্ন 04, এপ্রিল 2016
in অর্থনীতি
A A

এক দশকে উত্তরাঞ্চলের জেলাগুলোতে এক’শ ১৪ ভাগ হারে কর্মসংস্থান হয়েছে। সেবাখাত ও শিল্পে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় কাজ করছে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম আর লালমনিরহাটের মানুষ। সবচেয়ে বড় সুযোগ তৈরি করেছে রপ্তানিমুখি পোশাক খাত।

কাজের অভাবে এক সময় উত্তরাঞ্চলের মানুষকে অবসর সময় কাটাতে হতো। ফলে বছরের বেশির ভাগ সময় সেখানে সেখানে মঙ্গা বিরাজ করতো। সময়ের সাথে বদলে গেছে সে চিত্র। কৃষির আধুনিকায়ন, রেমিটেন্স প্রবাহ, মোবাইল ফোন, ব্যাংকিং এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের কারণে রাজধানীর সাথে কমেছে দুরত্ব। জীবিকার সন্ধানে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা এমনকি দেশের বাইরেও কাজ করছে এসব এলাকার মানুষ।

সেই সময়কার ঘটনার কথা মনে করে একজন বলেন, সেই সময় অনেক কষ্ট করেছি। এখন ছেলে-মেয়েরা ঢাকার গার্মেন্টসে কাজ করার ফলে আর সে দুঃখ নেই।

উত্তরবঙ্গের মানুষের আয় পরিবর্তন নিয়ে গতবছর প্রতিবেদন প্রকাশ করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। পিকেএসএফের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৮ সালে উত্তরাঞ্চলের মানুষের গড় বার্ষিক পারিবারিক আয় ছিলো ৩৫ হাজার টাকা। বর্তমানে তা হয়েছে ৭৮ হাজার টাকা।

প্রতিবেদনে আরো বলা হয়, আয় বাড়ার সাথে সাথে বেড়েছে ব্যয়ের স্বক্ষমতাও। ৮ বছর আগে গড় বার্ষিক মাথাপিছু ব্যায় ছিলো ৪২ হাজার টাকা, বর্তমানে তা হয়েছে ৬৫ হাজার টাকা।

দেশের রপ্তানিমুখি পোশাকখাতের ৪০ লাখ শ্রমিকের বড় অংশই আসে উত্তরবঙ্গ থেকে। এসব শ্রমিকের পাঠানো অর্থ যেমন গ্রামে তাদের পরিবারে স্বচ্ছলতা এনেছে তেমনি চাঙ্গা করছে ঐসব এলাকার অর্থনীতি।

মঙ্গা থেকে স্বচ্ছলতায় আসা একজন বলেন, আমার মঙ্গা নাই; ছেলেরা ঢাকা থেকে টাকা পাঠায় সেটা খাই।

কে কে কাজ করছে জানতে চাইলে বলেন, বেটা(ছেলে) দুইটা আর বউ একটা ঢাকার গার্মেন্টসে কাজ করে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন উত্তরবঙ্গের মঙ্গা দুর করতে মুলত এলাকাভিত্তিক শিল্প-কারখানা আর পোশাকখাতের কর্মসংস্থানই প্রধান ভুমিকা রেখেছে।

অর্থনীতিবিদ খলিকুজ্জামান বলেন, প্রথমত: তাদের আয় বাড়ছে এবং তারা দারিদ্রতা থেকে বেরিয়ে আসছে। দ্বিতীয়ত: বৈষম্য সেখানে খানিকটা কমছে কারণ যারা অতি দরিদ্র ছিলো তাদের আয় বেড়েছে। তৃতীয়ত: সেই আয়টাই জাতীয় আয়ে সংযুক্ত হচ্ছে।

শিল্পে কর্মসংস্থানের পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সেবাখাতে উত্তরবঙ্গের মানুষের অংশগ্রহনের হারও বেড়েছে। সবশেষ অর্থনীতি শুমারি অনুযায়ী এসব এলাকার প্রায় ৪৬ ভাগ কর্মসংস্থান হয়েছে সেবাখাতে।

Tags: মঙ্গারংপুর
Previous Post

সেরা পাঁচের দুটাই সৌম্য’র

Next Post

কমলা রংয়ের মিষ্টি আলু চাষ

Next Post

কমলা রংয়ের মিষ্টি আলু চাষ

বিমান হামলায় আল-নুসরার মুখপাত্রসহ ২০ জঙ্গি নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT