চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষকের সঙ্গে রাজাকারের কোন তফাৎ নেই: অধ্যাপক মাকসুদ কামাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 08, জানুয়ারি 2020
in - সেমি লিড, শিক্ষা
A A
প্রতিবাদী সমাবেশে বক্তারা ধর্ষকের সঙ্গে রাজাকারের তুলনা করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষকের সঙ্গে রাজাকারের তফাৎ নেই উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেছেন, ‘ধর্ষণের প্রচলিত আইন সংশোধন করা প্রয়োজন আছে বলে আমি মনে করি৷ শিশু ও নারী নির্যাতন আইনের সংস্কার প্রয়োজন। একজন ধর্ষকের সঙ্গে একজন রাজাকারের কোন তফাৎ নেই। যদি মানবতাবাদী অপরাধের জন্য একজন রাজাকারের ফাঁসি হয়, তাহলে ধর্ষকেরও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যখন বিমানবন্দরের মতো ভিআইপি রোডে ধর্ষিত হন, তখন প্রশ্ন থেকেই যায় বাংলাদেশে ধর্ষকরা কি বৈধতা পেয়েছেন। বিশ্ব দরবারে আমাদের অপমানিত হতে হয় যখন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। আমাদের নারীদের জন্য একটি নিরাপদ সমাজ গড়ার জন্য আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা কাজ করে যাবে।’

এছাড়াও রাজধানীর কুর্মিটলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের সাথে জড়িত ধর্ষককে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানায়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. নিজামুল হক ভূইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিমসহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক।

এসময় ধর্ষকের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে সরকারকে আহবান জানিয়ে বক্তব্য রাখেন শিক্ষকরা।

উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিপীড়নের মধ্যে দিয়েই যেন এ ধরণের ঘটনার পরিসমাপ্তি ঘটে। ভবিষ্যতে আর এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি কেউই হতে চাই না। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে এগিয়ে এসেছে অন্যান্য সকল অন্যায় অবিচারেও তারা সমানভাবে আগাবে এটাই প্রত্যাশা।’

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার আমরা একটি ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতে এখানে একত্রিত হয়েছি। আমি এই বিশ্ববিদ্যালয়ের ৩৫ বছর ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছি। কিন্তু এধরনের ন্যাক্কার জনক ঘটনা কখনও দেখিনি। এ ঘটনায় আমরা গভীর শোকাহত এবং ওই ছাত্রীর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা ঘটনার পরপরই বিষয়টি নিয়ে সোচ্চার ছিলাম। এখন ওই মেয়েটির শারিরীক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে।’

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়ধর্ষকমৃত্যুদণ্ড
Previous Post

এবার বস্ত্র খাতও পাচ্ছে রপ্তানিতে নগদ সহায়তা

Next Post

ভারতে বাঘের সংখ্যা বেড়ে প্রায় তিন হাজার

Next Post
বনে বাঘের দল, প্রকৃতি ও জীববৈচিত্র্যের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে বাঘের সংখ্যা বেড়ে প্রায় তিন হাজার

রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT