চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্যের গোপনীয়তা নিশ্চিতে ফেসবুকে নতুন ফিচার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 07, জানুয়ারি 2020
in - সেমি লিড, টিপস-রিভিউ, তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিত করতে নতুন চারটি ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

ফেসবুকের ‘প্রাইভেসি চেকআপ টুল’ অংশে চলতি সপ্তাহেই এই নতুন ফিচারগুলো যোগ করা হয়েছে।

প্রাইভেসি চেকআপ টুল অপশনটি ২০১৪ সাল থেকেই ফেসবুকে সক্রিয় রয়েছে। এবার নতুন ফিচার যোগ করে এর আপডেটেড সংস্করণ বিশ্বব্যাপী ছাড়ছে সামাজিক মাধ্যমটি।

প্রতিষ্ঠানটি বলছে, নতুন এই ফিচারগুলো ব্যবহারকারীকে তার অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে। একই সঙ্গে ব্যক্তির অ্যাকাউন্টের কোন তথ্যগুলো ফেসবুক ব্যবহার করছে তা নিয়ন্ত্রণ করার সুযোগ থাকবে।

সোমবার রাতে একটি ব্লগ পোস্টে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন চারটি ফিচার হচ্ছে:

Who Can See What You Share
এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারী যাচাই করতে পারবেন কারা তার প্রোফাইলে দেয়া তথ্য দেখতে পারবে আর কারা পারবে না। এসব তথ্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর ফোন নম্বর, ইমেইল এড্রেস এবং ব্যবহারকারীর টাইমলাইন পোস্ট।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

How to Keep Your Account Secure
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী আরও বেশি শক্ত পাসওয়ার্ড সেট করা থেকে শুরু করে লগইন অ্যালার্ট চালু করার মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করতে পারবেন।

How People Can Find You
এর সাহায্যে ব্যবহারকারী সেসব উপায়গুলো দেখতে পাবেন এবং সেখান থেকে অপশন নির্বাচন করতে পারবেন যার সাহায্যে ফেসবুকে অন্যান্য ব্যবহারকারীরা তাকে খুঁজে বের করতে পারে এবং তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে।

Your Data Settings on Facebook
ফেসবুকের লগইন তথ্যের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাপ আমরা ব্যবহার করি। এটি সেই তথ্য রিভিউ করতে আমাদের সাহায্য করবে। অর্থাৎ কোন কোন অ্যাপের সঙ্গে ব্যবহারকারী নিজের ফেসবুক লগইন তথ্য শেয়ার করছেন তা সম্পর্কে এই ফিচারে যাচাই-বাছাই করার সুযোগ থাকছে। এছাড়াও যেসব অ্যাপ বর্তমানে ব্যবহার করছেন না, চাইলে সেগুলো এই ফিচারের অধীনে দেয়া তালিকা থেকে আপনি বাদ দিয়ে দিতে পারবেন।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকের ডেস্কটপ সাইটে গিয়ে ওপরের ডান দিকে থাকা প্রশ্নবোধক চিহ্নতে ক্লিক করলে প্রাইভেসি চেকআপ টুলটি পেয়ে যাবেন। মোবাইল অ্যাপ থেকেও পাবেন এই টুলটি।

Tags: অনিরাপদ ফেসবুকফেসবুকফেসবুকে গোপনীয়তা
Previous Post

ঢাকা আসছেন মোদি, ট্রুডো, বান কি মুন

Next Post

বিশ্ববিদ্যালয়ে হামলা: প্রতিবাদে রাস্তায় বলিউড তারকারা

Next Post
বলিউড তারকারা প্রতিবাদে রাস্তায়, বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববিদ্যালয়ে হামলা: প্রতিবাদে রাস্তায় বলিউড তারকারা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটকে পথের কাঁটা হতে দেননি মালান-সৌম্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT