চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশি-বিদেশি কোচে পার্থক্য দেখেন না রাজিন

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
7:38 অপরাহ্ন 02, জানুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: পারিশ্রমিকে বিস্তর ফারাক থাকলেও কাজের ক্ষেত্রে দেশি-বিদেশি কোচের মধ্যে তেমন পার্থক্য দেখছেন না রাজিন সালেহ। জাতীয় লিগে সিলেট বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করা সাবেক এ ক্রিকেটার বিপিএলে রাজশাহী রয়্যালসের সহকারী কোচের দায়িত্ব সামলাচ্ছেন। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে দাবি তুললেন, বিদেশি কোচদের সঙ্গে বেতন বৈষম্য কমিয়ে দেশি কোচদের কাজের সুযোগ বাড়ানোর।

জাতীয় লিগ দিয়ে আপনার কোচিং পেশা শুরু। এখন আরও বড় মঞ্চে কাজ করছেন। কেমন অভিজ্ঞতা হচ্ছে?
বাংলাদেশের অনেক বড় টুর্নামেন্ট বিপিএল। এটি বাংলাদেশ ক্রিকেটকে অনেক বদলে দিয়েছে। এখানে কোচিং করানোর মাঝে একটা চাপের বিষয় আছে। শেখার অনেক বিষয় আছে। দল চাপের মধ্যে থাকলে কীভাবে খেলোয়াড়দের সামলাতে হয় এটি একটি। বড় বড় কোচ আছেন, বড় বড় খেলোয়াড় আছেন। তাদের সাথে থাকলে অনেককিছু শেখা যায়। অনেক বড় শিক্ষণীয় এবং সুযোগের জায়গা বিপিএল। এখান থেকে শিখে যেন বাংলাদেশের ক্রিকেটে কিছু কাজ করতে পারি সেটি আমার লক্ষ্য।

বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখছেন তাহলে?
বাংলাদেশের স্থানীয় কোচরা যারা আছেন, অনেকেই সুযোগের অভাবে জাতীয় দলে কাজ করতে পারছেন না। তাদের অবশ্যই সে যোগ্যতাটা আছে। এখান থেকে অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের যেকোনো জায়গায় ফিল্ডিং কোচ হিসেবে কাজ করতে চাই।

আপনি ব্যাটসম্যান ছিলেন, ফিল্ডিং কোচ হিসেবে কেন কাজ করতে চান?
ফিল্ডিংটা আমার কাছে সবসময় প্রিয়ই ছিল। আসলে বাংলাদেশে ব্যাটিং কোচ হিসেবে কাজ করার সুযোগ কম। কারণ বাইরে থেকে অনেক কোচ নিয়ে আসে। ফিল্ডিং কোচ হিসেবে একটা জায়গা থাকে। যদি ওখানে কাজ করার সুযোগ পাই, সেখান থেকে উন্নতি করলে ব্যাটিং কোচ হিসেবে পরে কাজ করতে পারি।

ফিল্ডিং নিয়ে দেশকে সেবা দিতে চাইছেন। আপনার কোচিংয়ে এখন কীভাবে সেটি পরিচালিত করছেন?
ফিল্ডিংয়ের গুরুত্ব অনেক। আমাদের দল বিপিএলে ১৪টা ক্যাচ মিস করেছে। ক্যাচিং নিয়ে বিভিন্ন ধারণা ও নিজের অভিজ্ঞতা নিয়ে তাদের সঙ্গে কাজ করছি। কীভাবে ফিল্ডিং করলে, কীভাবে বলের লাইনে গেলে একজন খেলোয়াড় ভালো ক্যাচ ধরতে পারে। আসলে এসব নিয়ে খুব ভাবি। যেমন গ্রাউন্ড ফিল্ডিংয়ে কীভাবে স্লাইড, ডাইভ দিতে হয়। কিছু টেকনিক আছে। শিক্ষণীয় কাজ। এই জায়গাটা খুব উপভোগ করি।

সাবেক ইংলিশ ক্রিকেটার ওয়াইস শাহ রাজশাহীর প্রধান কোচ। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?
সে আমার সঙ্গে দলীয় সব বিষয় শেয়ার করে। আমাদের দ্বিতীয় ম্যাচের পর একদিন বলছিল, আমাকে তোমার ভাবনার কথা জানাবে। তুমি অভিজ্ঞ এবং খেলোয়াড়দের ভালো বুঝবে। ওয়াইসকে বলেছিলাম, আমি তো তোমার কাছে শিখছি। তখন বলল, আমারও তোমার থেকে শেখার অনেককিছু আছে। দুইজন মিলে কাজ করছি রাজশাহী রয়্যালসের হয়ে। সে অনেক ভালো কোচ। কিন্তু আমি বাংলাদেশি কোচ হিসেবে বিদেশি কোচের মধ্যে তেমন পার্থক্য দেখি না।

যতটুকু জেনেছি, বিপিএলে স্থানীয় সহকারী কোচদের সঙ্গে বিদেশি প্রধান কোচদের বেতনের পার্থক্য আকাশ-পাতাল।
বিদেশিদের সঙ্গে পারিশ্রমিকে অনেক বেশি ব্যবধান হয়ে যায়। এটা এতটা না হওয়াই উচিত। যোগ্য অনেক কোচই আছেন, যারা কাজ করতে পারছেন না। তাদের বিপিএলে নিয়ে আসা উচিত। তারা কাজ করলে বাংলাদেশ ক্রিকেট লাভবান হবে, খেলোয়াড়রা লাভবান হবে। যখন স্থানীয় ভালো কোচ বিপিএলে আসবেন, তাদের পারিশ্রমিক অবশ্যই ভালো দিতে হবে।

জাতীয় লিগে সিলেট তলানিতেই থাকত, কিন্তু আপনি কোচ হওয়ার পর এবার তারা দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে উঠে এসেছে। কীভাবে সম্ভব হল?
মিডিওকার একটা দলকে উজ্জীবিত করে ভালো ফলাফল বের করে আনাই একজন কোচের বড় চ্যালেঞ্জ। ছোট ছোট ভুল-ত্রুটি কারণে খেলোয়াড়দের পারফরম্যান্সে বড় প্রভাব পড়ে। তাদের বুঝিয়েছি। আমার কথা তারা নিতে পেরেছে। হার-জিতের মধ্য দিয়ে আমরা এগিয়েছি। খারাপ হয়েছে আবার ভালো হয়েছে। আমার লক্ষ্য এইসব জায়গায় কাজ করার। যারা একটু নিচে আছে, পারফর্ম কেনো করতে পারছে না, সমস্যা কী, এসব নিয়ে। সুযোগ পেলে আমি শিখে আরও কিছু তাদের দিতে চাই।

আফতাব আহমেদ, তালহা জুবায়ের এখন কোচ। আপনিসহ সাবেক খেলোয়াড়দের বেশ কয়েকজন এসেছেন এ পেশায়। এখান থেকে সামনে কতদূর যাওয়া সম্ভব বলে মনে করছেন?
এখন কোচিংয়ে যারা আসছে তারা বাংলাদেশ দলে খেলেছে। এটা অনেক গুরুত্বপূর্ণ। যখন আন্তর্জাতিক বা সর্বোচ্চ পর্যায়ে খেলবেন, অভিজ্ঞতা হবে ভিন্ন। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো দিক। কিন্তু এটা উন্নতি করবে তখন, যখন কিনা ক্রিকেট বোর্ড আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করবেন। রাহুল দ্রাবিড়ের একটা কথা বলতে চাই। সে যখন খেলা ছেড়ে দিলো, ভারতীয় ক্রিকেট বোর্ড তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করে ফেলল। অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব দেয়া হল এবং দলকে বিশ্বকাপও জেতালেন। কারণ তিনি রাহুল দ্রাবিড়, তার নিজের অভিজ্ঞতা তরুণদের সঙ্গে বিনিময় করে গেছেন। আমাদের আফতাব অনেক ভালো কোচ। তার কাছ থেকেও শিখি। আমাদেরকে জুনিয়র লেভেলে দায়িত্ব নেয়ার চ্যালেঞ্জ দেয়া উচিত। এখানেও দেখা যায় সব বিদেশি কোচ। এইচপি, ‘এ’ দল কিংবা ইমার্জিং দলে যারা সাবেক ক্রিকেটার আছে তাদের দায়িত্ব দেয়ার সময় চলে এসেছে। এমন হলে বাংলাদেশের খেলা ভালো হবে এবং কোচিং স্টাফের মান বাড়বে।

Tags: বঙ্গবন্ধু বিপিএলবাংলাদেশ ক্রিকেটবিপিএল-২০১৯রাজিন সালেহলিড স্পোর্টস
Previous Post

দুবাইয়ে কী করছেন অনন্ত-বর্ষা?

Next Post

মাতাল হয়ে অনুশীলনে এলেও কিছু বলতেন না ফার্গুসন!

Next Post

মাতাল হয়ে অনুশীলনে এলেও কিছু বলতেন না ফার্গুসন!

অনির্বাণ ২০১৯: দুই ফারুকীর যৌথ নির্মাণের গল্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT