চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা পাটকল শ্রমিকের সন্তান, এটাই অপরাধ?’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 অপরাহ্ন 02, জানুয়ারি 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A

‘আমরা শ্রমিকের সন্তান হয়ে কী অপরাধ করেছি? বাবা ন্যায্য দাবিতে রাস্তার খোলা আকাশের নিচে অনশন করছে। আমাদের ঘরে খাবারের তেমন কিছুই নেই। গতকাল বই উৎসব ছিল। আমরা স্কুলড্রেসও বানাতে পারি নাই।’

এভাবেই নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন নরসিংদীতে আন্দোলনরত এক পাটকল শ্রমিকের সন্তান। শুধু এই শিক্ষার্থীই নয়, তার মতো অবস্থা আজ অনেকেরই।

বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে পাটকল শ্রমিকদের আমরণ অনশন চলছে। টানা অনশনে অসুস্থ হয়ে পড়ছেন শ্রমিকরা। এতেও কোনো সমাধান না আসায় এবার দাবি আদায়ে রাজপথে নেমেছে শ্রমিকদের সন্তানরা।

নরসিংদী জুট মিলে কাজ করা এক শ্রমিকের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে বলেন, ‘আমাদের এখানে থাকার কথা ছিল না। আমরা থাকতাম স্কুলে। আমাদের বাবার ন্যায্য দাবি ছিল বেতন আদায়। সেটাও পূরণ হচ্ছে না। আমরা তো বই কিনতে পারছি না।’

‘‘বাবাকে বললে বাবা বলে- কোথায় থেকে কিনে দিব। স্কুলড্রেস দরকার, বই দরকার আমাদের বাবা কিছুই করতে পারছে না আমাদের।’’

আরেক শিক্ষার্থী বলেন, ‘সরকার আমার বাবাদের দাবি মেনে নিচ্ছে না। তাই আমরা এই রাজপথে এসেছি। আমরা ঠিকমত খেতে পারছি না। আমর বাবা এখন রাস্তার খোলা আকাশের নিচে থাকে।

আমাদের বাবার ন্যায্য দাবি মজুরি কমিশন। যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হয় ততদিন পর্যন্ত আমরা বিদ্যালয়ে যাব না এটা আমাদের সকল শিক্ষার্থীদের দাবি।’

৭ম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ‘বাবার মুখে হাসি নাই। বাবা শুধু কাঁদে। কেনো এ রকম হবে, আমরা তো এরকম চাই না। প্রধানমন্ত্রী তো আমাদের এমন আশ্বাস দেয়নি। আমরা চাই আমাদের ন্যায্য দাবিটা মেনে নেওয়া হোক।’

‘‘বাংলাদেশের ভবিষ্যৎ আমরা। আমাদের লেখাপড়ার সুযোগ থেমে গেছে। আমাদের দাবি মেনে নিতেই হবে। আমাদের তো অন্যায় দাবি ছিল না। আমরা জাতির ভবিষ্যৎ।’’

এরই মধ্যে সাতটি পাটকলের প্রায় ২০ হাজার স্থায়ী শ্রমিক অনশনে অংশ নিয়েছেন। টানা অনশনে প্রায় ৫ শতাধিক শ্রমিক দুর্বল হয়ে পড়েছেন। এর মধ্যে প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা শরীরে স্যালাইন নিয়েই স্ব-স্ব মিলের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন।

শ্রমিকদের দাবি নিয়ে গত ১৫, ২২ ও ২৬ ডিসেম্বর তিন দফা বৈঠক হলেও তাতে কোনো সুফল আসেনি। সর্বশেষ ২৬ ডিসেম্বরের বৈঠকে মজুরি কমিশন বাস্তবায়নের বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় ওই দিন ২৯ ডিসেম্বর দুপুর থেকে আবারও অনশন করার ঘোষণা দেন শ্রমিক নেতারা। সেই অনুযায়ী শ্রমিকরা অনশন কর্মসূচি পালন করছেন।

Previous Post

বিপিএল-অভিজ্ঞতা নিতে মুখিয়ে আমলা

Next Post

গত দুই মাসে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৪৪৫ জন আটক

Next Post

গত দুই মাসে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৪৪৫ জন আটক

পাকিস্তানকে ‘নিরাপদ’ বলছেন শেহজাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT