চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে সিরিজ হাতবোমা বিস্ফোরণের পেছনে কারা?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:35 অপরাহ্ন 30, ডিসেম্বর 2019
in সম্পাদকীয়
A A
ককটেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিনে একাধিকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনসহ একাধিক জায়গায় বারবার হাতবোমার বিস্ফোরণ হয়েছে। সোমবার সকালে সর্বশেষ বিস্ফোরণে হৃদয় নামের মধুর ক্যান্টিনের এক কর্মচারিও আহত হয়েছে।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়: সকাল এগারোটার কিছু আগে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে সবাই আতঙ্কিত হয়ে দ্বিকবিদিক ছোটাছুটি করতে থাকে। হৃদয় নামের মধুর ক্যান্টিনের এক কর্মচারি আহত হয়।

এর আগে রোববার বিকাল সাড়ে ৫টায় মধুর ক্যান্টিনের সামনে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর আগে সকাল সাড়ে ৯টায় এবং গত ২৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের একই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আজকের ঘটনাসহ গত কয়েকদিনের মধ্যে মোট চারবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলো।

ডাকসু ভবনে হামলাসহ গত কয়েক দিনে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে ঢাবিতে। এরপর থেকেই সিরিজ ককটেল বিস্ফোরণের ঘটনা। বিষয়গুলো শঙ্কার উদ্রেক করছে। এটা এ কারণেও যে, খোদ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন, ‘কিছু সন্ত্রাসী, বিশ্ববিদ্যালয়ের শত্রু ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য এগুলো করে যাচ্ছে।’

এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক না কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলেই আমাদের আশাবাদ। শুধু কথার কথা নয়, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ঢাবি প্রশাসনকে কঠোর অবস্থানে যেতে হবে। কারণ, সিরিজ ককটেল বিস্ফোরণের ঘটনা অস্বাভাবিক কোনো ঘটনার ইঙ্গিত বলেই আমাদের শঙ্কা।

ঢাবিতে সন্ত্রাসীরা যদি নির্বিঘ্নে সিরিজ বিস্ফোরণ ঘটাতে পারে, তাহলে তারা অনাকাঙ্খিত যেকোনো ঘটনার মাধ্যমে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। আর ঢাবি অশান্ত হয়ে পড়লে এর রেশ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়বে। যা কখনোই আমাদের কাম্য নয়।

এজন্য সিরিজ বিস্ফোরণের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে নিয়ে শিগগিরই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Tags: ককটেলককটেল বিস্ফোরণসম্পাদকীয়
Previous Post

বছর শেষে বলিউড: পর্দায় সেরা ৫ জুটি

Next Post

ফিল্ম ক্লাব নির্বাচনে তারকাদের মেলা

Next Post

ফিল্ম ক্লাব নির্বাচনে তারকাদের মেলা

চারদিনের টেস্ট বাধ্যতামূলক করার ভাবনায় আইসিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT