চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এবিডি না থাকলে ম্যাক্সিই হতেন মিস্টার ৩৬০ ডিগ্রি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:50 অপরাহ্ন 29, ডিসেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

মানসিক সমস্যা কাটিয়ে আবার ক্রিকেটে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। দুদিন আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাশে বিস্ফোরক এক ইনিংসও খেলেছেন। যে ইনিংসের পর অজি অলরাউন্ডারের গুণকীর্তনে মজেছেন তার ক্লাব সতীর্থ ডেল স্টেইন।

ম্যাক্সওয়েল-স্টেইন দুজনই খেলছেন মেলবোর্ন স্টারসে। গত শুক্রবার অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে ২৫ বলে ৪৩ রানের ইনিংস খেলেন ম্যাক্সি। এর মধ্যে যে চারটি ছক্কা তিনি হাঁকিয়েছেন, তা উইকেটের চারদিক দিয়ে। সেটা দেখেই সাউথ আফ্রিকান পেস ব্যাটারির মনে পড়ছে তার জাতীয় দলের সতীর্থ এবি ডি’ভিলিয়ার্সকে। যাকে ক্রিকেটে বলা হয়, ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’। এবির সঙ্গে তুলনা টেনে স্টেইন বলছেন, এবি না থাকলে ম্যাক্সিই হতেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’।

উইকেটের চারদিকে এবং যেকোনো বোলারের বিরুদ্ধে যেকোনো ধরনের শট অবলীলায় খেলতে পারেন বলেই ডি’ভিলিয়ার্সের নাম হয়েছে ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’। একই ধরনের গুণ আছে ম্যাক্সওয়েলেরও। সে কারণেই দুজনের তুলনা টেনে স্টেইন বলেছেন, ডি’ভিলিয়ার্সের মতো ক্রিকেটার দুনিয়ায় না থাকলে ম্যাক্সওয়েলই হতে পারতেন পারফেক্ট ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’।

ক্রিকেটডটমকএইউকে স্টেইন বলেন, ‘টি-টুয়েন্টির কথা যখন বলবেন, তখন আপনি খুব কমজনকেই দেখবেন যে তার (ম্যাক্সওয়েল) মতো পরিষ্কার পরিচ্ছন্নভাবে বল হিট করতে পারে। তিনি খুবই স্মার্ট। যদি আপনি এবি ডি’ভিলিয়ার্সের মতো ৩৬০ডিগ্রি খেলোয়াড়ের কথা বলেন তবে ‘ম্যাক্সি’ও আছে। এটি কেবলমাত্র একটি ডাকনাম যা এবি অর্জন করেছেন। কারণ সে তার মতো খেলে, তবে এবি আপনার চোখের কাছে না থাকলে খুব সহজেই ম্যাক্সি ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’র মতো ডাকনাম পেতে পারতেন।’

ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে অন্যতম ভয়ঙ্কর খেলোয়াড় ম্যাক্সওয়েল। সম্প্রতি চড়া দামে তাকে দলে টেনেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কিংস ইলিভেন পাঞ্জাব। অজি অলরাউন্ডারকে দলে নিতে ১০ কোটি ৭৫ লাখ রুপি খরচ করেছে প্রীতি জিনতার দল।

চলতি বিগ ব্যাশে দারুণ ছন্দে আছেন ম্যাক্সওয়েল। তিন ম্যাচে এরই মধ্যে করে ফেলেছেন ১২৮ রান। এর মধ্যে ৮৩ রানের একটি দুর্দান্ত ইনিংসও খেলেছেন তিনি।

Tags: এবি ডি’ভিলিয়ার্সগ্লেন ম্যাক্সওয়েললিড স্পোর্টস
Previous Post

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ ডিসেম্বর

Next Post

সিটি নির্বাচনে মাঠে থাকবে প্রশাসন ক্যাডারের ১৫ কর্মকর্তা

Next Post
সিটি

সিটি নির্বাচনে মাঠে থাকবে প্রশাসন ক্যাডারের ১৫ কর্মকর্তা

স্টেগেনকে নিয়ে তিন ক্লাবের টানাটানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT