চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী মর্যাদার ‘রাষ্ট্রীয় উপদেষ্টা’ হচ্ছেন সুচি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:18 অপরাহ্ন 05, এপ্রিল 2016
in আন্তর্জাতিক
A A

সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে সামরিক প্রতিনিধিদের ব্যাপক বিরোধীতার মুখে অং সান সুচির জন্য প্রধানমন্ত্রী সমতুল্য ‘রাষ্ট্রীয় উপদেষ্টা’ পদ সৃষ্টি করে একটি বিল মিয়ানমারের সংসদের নিম্নকক্ষে পাশ হয়েছে। এখন তা আইনে পরিণত করতে প্রয়োজন শুধু প্রেসিডেন্সিয়াল অনুমোদন। যেখানে সুচি’র অনুগত ও ঘনিষ্ঠ সহযোগী থিন কিউ প্রেসিডেন্ট পদ অলঙ্কৃত করছেন।

মিয়ানমারের সংসদের এক চতুর্থাংশের প্রতিনিধিত্ব করা অনির্বাচিত সামরিক সদস্যরা এই সংক্রান্ত বিল পাশের জন্য শুধু ভোট দিতে অস্বীকৃতিই জানাননি, তারা সংসদে দাড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং বিলটি সংবিধানবিরোধী বলে অনবরত অভিযোগ করতে থাকেন। রাজধানী নেপিডোয় অবস্থিত দেশটির সংসদ এর আগে কখনও এরকম একটি ঝঞ্চামুখর অধিবেশন প্রত্যক্ষ করেনি।

কিন্তু গত বছরের নির্বাচনে সংসদ আসনে অধিকাংশই (৮০ শতাংশ) সুকি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) পার্টির নির্বাচিত সংসদ সদস্যদের অধিকারে থাকায় তুলনায় নগণ্য সামরিক প্রতিনিধিরা বিল পাস রোধ করতে পারেনি। আর প্রথমবারের মতো বেসামরিক সরকারের উত্থাপন করা বিল কোন পরিবর্তন ছাড়াই পাশ হলো।

সংসদের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের অনুমোদনের প্রক্রিয়া শেষে তা এখন ৫০ বছরের অধিককাল পরে কোন নির্বাচিত বেসামরিক প্রেসিডেন্টের হাতে। কিউয়ের অনুমোদনের পরেই আনুষ্ঠানিকভাবে সুচির অবস্থান নির্ধারিত হবে নতুন প্রশাসনের কেন্দ্রস্থলে। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রী এবং প্রেসিডেন্টের অফিসের মন্ত্রী পদও থাকছে সুচির।  

সুচির পার্টি নির্বাচনে জয়লাভ করলেও সংবিধানের ৫৯(এফ) ধারায় থাকা ‘স্বামী-স্ত্রী বা সন্তান বিদেশী হলে প্রেসিডেন্ট হতে পারবে না’ অনুযায়ী তিনি সর্বোচ্চ পদটি পাননি। সুচির দুই ছেলের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। মূলত সুচিকে প্রেসিডেন্ট পদ লাভে বঞ্চিত করতেই সুনির্দিষ্টভাবে এমন ধারা বলে অনেকেই মনে করেন।    

Tags: অং সান সুচিমিয়ানমারসুচি
Previous Post

আবারো যুক্তরাষ্ট্রে পরমাণু হামলার হুমকি দিল নর্থ কোরিয়া

Next Post

সিরিয়ায় যুদ্ধবিমান ভূপাতিত, বিদ্রােহীদের হাতে পাইলট বন্দী

Next Post

সিরিয়ায় যুদ্ধবিমান ভূপাতিত, বিদ্রােহীদের হাতে পাইলট বন্দী

প্রিয়াঙ্কাকে ওবামার আমন্ত্রণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT