ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডকাসু) হামলার সিসিটিভি ফুটেজ দেখে প্রকৃত অন্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা বালক উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডাকসুতে হামলার ঘটনায় যারা প্রকৃত অন্যায় কাজটি করেছে, তাদের ধরা হবে। চেষ্টা অব্যাহত আছে। ভিডিও ফুটেজ আসুক খতিয়ে দেখা হবে। আপনারা জানতে পারবেন।
এরআগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সুস্থ-সুন্দর সমাজ গড়তে তরুণদের মাদকের ভয়ানক ছোবল থেকে দূরে থাকতে হবে।









