চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা সিটি নির্বাচন হবে ফ্রি-ফেয়ার, হারলেও সমস্যা দেখছেন না কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 25, ডিসেম্বর 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তিনি বলেছেন: নির্বাচন হবে ফ্রি-ফেয়ার, কে হারলো বা জিতলো সেটা বিষয় না। এ নির্বাচনে হারলে সরকারের ওপর আকাশ ভেঙে পড়বে বিষয়টা এমন নয়৷

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট এলামনাই এসোসিয়েশন (ডুপডা)’র বার্ষিক সাধারণ সভা, পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: নির্বাচন কমিশন অলরেডি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের দিন ঘোষণা করেছে। নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিও নির্বাচনে অংশ নিচ্ছে।

সিটি নির্বাচনে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে এসময় বিএনপিকে অভিনন্দন জানান তিনি।

তিনি বলেন: আমাদের (বিএনপিকে) স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই নির্বাচন ফ্রি-ফেয়ার, কম্পিটিটিভ-প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন হবে। যা সকলের কাছে এক্সেপ্টেবল এবং ক্রেডিবল একটি ইলেকশন হবে৷

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমনটাই চান বলে এসময় জানান দলটির সাধারণ সম্পাদক।

বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই চান। যেই জিতুক সেটা বিষয় না। সিটি নির্বাচনে হেরে গেলে সরকার এর উপর আকাশ ভেঙে পড়বে, বিষয়টা এমন নয়।

যোগ করেন: সরকার সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে চাই জানিয়ে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা জানান: সকলকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। নির্বাচন কমিশন এ নির্বাচনে সম্পূর্ণভাবে ইভিএম ব্যবহার করছে।

নির্বাচন কমিশন যাতে কর্তৃত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সে জন্য সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে বলে এসময় জানান ওবায়দুল কাদের।

আয়োজক সংগঠনের সভাপতি মিজানুর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানসহ ডুবডা’র উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. ফেরদৌস হোসেনসহ অনেকে।

Tags: আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসিটি নির্বাচন
Previous Post

২০১৯: হারিয়েছি যাদের

Next Post

ইভিএমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জেনেও যে কারণে ভোটের মাঠে বিএনপি

Next Post
মির্জা ফখরুল

ইভিএমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জেনেও যে কারণে ভোটের মাঠে বিএনপি

কেবিন থেকে এইচডিইউতে ফারাবী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT