চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহেদী বোঝালেন তার উইকেটের মূল্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 অপরাহ্ন 23, ডিসেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: নতুন বলে মুজিব-উর-রহমানের অফস্পিন খুবই কার্যকরী। টপঅর্ডারে তাই স্বীকৃত সব ব্যাটসম্যানকে খেলিয়ে ঝুঁকি নিতে চায়নি ঢাকা প্লাটুন। তিন নম্বরে নামিয়ে দেয়া হয় শেষের সারির ব্যাটসম্যানকে! যার উইকেট হারালেও ক্ষতির কিছু ছিল না! সেই মেহেদী হাসানের তাণ্ডবেই (২৯ বলে ৫৯) কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে দারুণ জয় পেয়েছে মাশরাফী-তামিমদের দল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার দুপুরের ম্যাচে ঢাকার কম মূল্যের উইকেটটিই হয়ে উঠল সবচেয়ে দামি। মেহেদী ২২ গজে যা চেয়েছেন করে দেখিয়েছেন। মুজিবকে তো সামলেছেনই, বেধড়ক পিটিয়েছেন অন্য বোলারদেরও। আসরের তৃতীয় দ্রুততম ফিফটি (২২ বলে) এখন অফস্পিনিং-অলরাউন্ডারের।

বল হাতেও জ্বলে উঠেছিলেন মেহেদী। নতুন বল হাতে নিয়ে শুরুতে সাজঘরে পাঠান কুমিল্লার সৌম্য সরকার ও সাব্বির রহমানকে। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে জানালেন, দলের মাঝে তার উইকেট ছিল মূল্যহীন।

‘ওদের মুজিব ছিল। মুজিবকে খেলা একটু মুশকিল। আমি ছিলাম ভ্যালুলেস উইকেট (হাসি)। মুজিবকে খেলার জন্য আমাকে পাঠানো হয়। নেমে অফস্পিনার পেয়ে গেছি, সুযোগ নিয়েছি, সফল হয়েছি।’

১৬১ রানের লক্ষ্যে নামা ঢাকা প্রথম ওভারেই হারায় এনামুল হক বিজয়ের উইকেট। তামিম ইকবালের সঙ্গে জুটিতে মেহেদী তোলেন ঝড়। উইকেট কিছুটা মন্থর হলেও ৭ ছক্কা, ২ চারে করে যান ২৯ বলে ৫৯ রান। তাতে সহজ হয়ে যায় জয়ের পথ।

মেহেদী আউট হতেই বদলাতে থাকে চিত্র। মুমিনুল হক ও শহিদ আফ্রিদি ব্যাট হাতে দাঁড়িয়ে গেলে ১ বল হাতে রেখে শেষ হয় ম্যাচ। ৫ উইকেটের জয় পায় ঢাকা। মেহেদীর বিস্ফোরক ইনিংসের পরও জিততে কিছুটা কষ্ট হয়েছে প্লাটুনদের। তাতে দলও বুঝেছে মূল্যহীন উইকেটের কত মূল্য!

Tags: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মেহেদী হাসানলিড স্পোর্টস
Previous Post

বিএনপি-জামায়াতের নির্যাতনে দেশ ত্যাগকারী কেউ আসতে চাইলে ফিরিয়ে নেব: কাদের

Next Post

বেতন কমানোর সিদ্ধান্তে বেসিক ব্যাংকে বিক্ষোভ

Next Post

বেতন কমানোর সিদ্ধান্তে বেসিক ব্যাংকে বিক্ষোভ

‘যদি সুযোগ না দেন শিখব কীভাবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT