চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামা বাড়ি’র কথা বলে কক্সবাজার এসে তরুণীর মৃত্যু, বন্ধু আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:34 পূর্বাহ্ন 23, ডিসেম্বর 2019
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

মামার বাড়ি বেড়াতে যাবার কথা বলে বন্ধুদের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে আসা স্বর্ণা রশিদ (২২) নামের ‘এ’ লেভেল এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ওই ছাত্রীকে অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন। এ ঘটনায় কয়েকজন বন্ধু পালিয়ে গেলেও একজনকে আটক করে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মো. খায়েরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শাহীন আবদুর রহমান চৌধুরী জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যার পর মেয়েটিকে জরুরি বিভাগে যখন আনা হয় তখন আমি তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিটে ভর্তি দিয়েছিলাম। কিন্তু সাথে থাকা বন্ধুরা ঢাকায় ফিরে যাবার কথা বলে সিটে ভর্তি না করে ফিরে যান হোটেল কক্ষে।’

ডাঃ শাহীন আরো বলেন, সঙ্গীরা মাদকসেবী মেয়েটিকে নিয়ে যাবার বেশ কিছুক্ষণ পর আবারও হাসপাতালে আসেন। তখর রাত সাড়ে ৯ টা। ডাঃ শাহীনের মতে বেশী পরিমাণে (ওভার ডোজ) ইয়াবা সেবন করায় তার মৃত্যু হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মো. খায়েরুজ্জামান বলেন, মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে কিনা ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর জানা যাবে। এর আগে এ বিষয়ে মন্তব্য করতে রাজী নন তিনি।

পুলিশ জানিয়েছে, স্বর্ণা রশিদ রাজধানী ঢাকার কোতোয়ালী চকবাজারের ৭ নম্বর বেগম বাজার এলাকার ধনাঢ্য ব্যবসায়ী হারুন উর রশিদ পাপ্পুর কন্যা।

কক্সবাজার সদর মডেল থানার উপ পরিদর্শক মোঃ শরীফ উল্লাহ স্বর্ণার পারিবারিক সুত্রের বরাত দিয়ে জানান, মূলত স্বর্ণা তার মামার বাড়িতে যাবার কথা বলেই বন্ধুদের সাথে কক্সবাজার চলে আসেন।

শুক্রবার রাতে কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুর খবর পেয়ে শনিবার সকালে ব্যবসায়ী বাবাসহ পরিবারের আরো কয়েক সদস্য ছুটে আসনে কক্সবাজারে।

পুলিশের উপ-পরিদর্শক জানান, মেয়েটি বাড়িতে মিথ্যা তথ্য দিয়ে চলে আসেন কক্সবাজারে। শনিবার লাশের ময়না তদন্ত শেষে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, স্বর্ণা রশিদ (২১) নামের ওই মেধাবী ছাত্রী তার বন্ধু-বান্ধবের সাথে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। তারা ছিলেন সংখ্যায় ১০/১১ জন। শুক্রবার সকালে কক্সবাজার পৌঁছে হোটেল জামান নামের একটি হোটেলে তারা কক্ষ ভাড়া নেন। বিকালে সৈকত ভ্রমণ শেষেই হোটেল কক্ষে ফিরে বন্ধু-বান্ধব সবাই বসে যান মাদক সেবনে। একটা সময় অতিরিক্ত মাদকের সেবনে জ্ঞান হারান স্বর্ণা রশিদ। তাকে নিয়ে যাওয়া হয় কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মো. খায়েরুজ্জামান বলেন, তার মৃত্যুর খবর শুনে কয়েকজন বন্ধু পালিয়ে গেলেও একজনকে আটক করে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কক্সবাজার শহরের কিছু হোটেলে স্থানীয় ইয়াবা কারবারিদের মাধ্যমে ইয়াবা পর্যটকদের হাতে পৌঁছায় বলে অভিযোগ রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মো. খায়েরুজ্জামান জানান, হোটেলে ইয়াবা সেবনের তথ্য পাওয়া গেছে। এ ইয়াবা সরবরাহ কোথায় থেকে হল তা অনুসন্ধান করা হচ্ছে। এ ব্যাপারে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tags: কক্সবাজার
Previous Post

বিধানসভা নির্বাচন: ঝাড়খণ্ড হারাতে বসেছে বিজেপি?

Next Post

জ্বরের কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না অমিতাভ

Next Post

জ্বরের কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না অমিতাভ

তোফায়েল আহমেদ-ডাকসু ভিপি

নুরের ওপর হামলা: ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদের প্রতিক্রিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT