চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিউজিক ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে টিকিট কনসার্ট কালচারে ফিরতে হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 19, ডিসেম্বর 2019
in বিনোদন
A A

‘ফ্রি গান শোনাতে শোনাতে আমরা কোথায় নামিয়েছি পুরো মিউজিক এরিয়াকে, তা আর বলার অপেক্ষা রাখে না। মিউজিক ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে টিকিট কনসার্ট কালচারে ফিরতে হবে। এরজন্য ‘মাইলস’-এর এই ৪০ বছর পূর্তির উৎসবটি নতুনভাবে ফেরার একটি দিন।’

মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে এভাবেই বলছিলেন মাইলস-এর অন্যতম সদস্য হামিন আহমেদ। ২৪ ডিসেম্বর গালা কনসার্টের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে মাইলসের ৪০ বছর পূর্তির উৎসব। এ উপলক্ষ্যে রাজধানীর ডেইলি স্টার ভবনে বৃ্হস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মাইলস। সেইখানে মেগা কনসার্ট নিয়ে নিজেদের কর্মপরিকল্পনা জানানোর পর বর্তমান ইন্ডাস্ট্রির অবস্থা তুলে ধরে এভাবেই মন্তব্য করেন তিনি।

হামিন আহমেদ বলেন, মাইলস বরাবরই একাধিক উদ্যোগে পথিকৃৎ হিসেবে থেকেছে। এবারও টিকিট কনসার্টে তরুণদের ফেরানোর এই উদ্যোগে মাইলস অগ্রগামী থাকল। কারণ গত এক দশক আমাদের অবক্ষয় কালটা দেখেছি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ২৮টি আন্তজার্তিক কনসার্টের পর ৪০ বছর পূর্তি উপলক্ষে এবার ঢাকায় কনসার্ট করতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ডদল মাইলস। ২৪ ডিসেম্বর নগরীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশনের ৩ নাম্বার হলে অনুষ্ঠিত হবে এ মেগা কনসার্ট। সেখানে মাইলস ছাড়াও মঞ্চ মাতাবে ৫ ব্যান্ড। প্রতিটি ব্যান্ডদল মাইলসের একটি করে গান করবে।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে মাইলসের ব্যান্ডের সদস্যরা জানান, তাদের ব্যান্ড ছাড়াও ২৪ ডিসেম্বর গান করবে সোলস, ওয়ারফেজ, দলছুট, ভাইকিংস। কনসার্টে মাইলস ৩০ টি গান বিশেষ আয়োজনে পরিবেশ করবে। থাকবে রক ভিডিও কাভার ও ইংলিশ গান, যা মাইলস ভক্তরা আগে দেখেনি।

কনসার্টের মাধ্যমে ৩৫ হাজার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ফান্ড করবে ‘মাইলস’। তাদের সহযোগীতা করতে এগিয়ে এসেছে জাগো ফাউন্ডেশন। এছাড়া অন্য আয়োজনের মধ্যে রয়েছে ‘সিং উইথ মাইলস’ ক্যাম্পেইনে অংশগ্রহণ করে তিনজন মাইলসের সঙ্গে গান গাওয়ার সুযোগ।

কনসার্ট আয়োজন করেছে উইন্ডমিল। ডিজিটাল পার্টনার বঙ্গ। ইতোমধ্যে অনলাইন ও অফলাইনে কনসার্টের টিকেট বিক্রি শুরু হয়েছে। সহজ ডট কম এবং টেস্টি ট্রিটের আউটলেটে পাওয়া যাচ্ছে টিকেট।

স্পেশাল জোনে টিকেটের মূল্য ২৫০০ টাকা এবং ফ্যান জোনে টিকেটের মূল্য থাকছে ১০০০টাকা। ২৪ তারিখের এ কনসার্টে গেট খোলা হবে সন্ধ্যা ৬ টায় এবং শেষ হবে রাত ১১ টায়।

Tags: ওয়ারফেজদলছুটভাইকিংসমাইলসলিড বিনোদনসোলস
Previous Post

আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

Next Post

আর্ম বলেও হাত পাকাচ্ছেন আমিনুল

Next Post

আর্ম বলেও হাত পাকাচ্ছেন আমিনুল

শিক্ষার্থীদের গ্রেপ্তার না করার আবেদন ভারতীয় হাইকোর্টে খারিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT