চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগরিকত্ব আইনে স্থগিতাদেশ দেয়নি ভারতের সুপ্রিম কোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 18, ডিসেম্বর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নাগরিকত্ব (সংশোধনী) আইন-স্থগিতাদেশ

ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করে দায়ের ৬০টি পিটিশনের জবাব দিতে কেন্দ্র সরকারের প্রতি আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। তবে আইনটি কার্যকরের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ দেননি আদালত।

বুধবার সকালে এক সংক্ষিপ্ত শুনানিতে ভারতের প্রধান বিচারপতি এস বোবড়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন।

সুপ্রিম কোর্ট বেঞ্চ ওই শুনানিতে বলেন, ‘আমাদের আগে দেখতে হবে আদৌ আইনটিতে স্থগিতাদেশ দেয়ার প্রয়োজন রয়েছে কিনা।’

ওই বেঞ্চে আরও রয়েছেন বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সূর্য কান্ত। এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২২ জানুয়ারি।

শুনানি চলাকালে আদালত অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপালকে বলেন, জনগণকে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ সম্পর্কে সচেতন করার জন্য সরকারের অডিও-ভিজ্যুয়াল মাধ্যম ব্যবহারের কথা বিবেচনা করা উচিত। অ্যাটর্নি জেনারেল আদালতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন।নাগরিকত্ব (সংশোধনী) আইন-স্থগিতাদেশ

সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি’র প্রতিবাদে রাজধানী নয়াদিল্লিসহ বিক্ষোভে উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য। আইনটির প্রতিবাদে প্রায় এক সপ্তাহ আগে বিক্ষোভ শুরু হয়েছিল আসাম, মেঘালয় আর ত্রিপুরায়। আইনটির বিরুদ্ধে রোববার রাতে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হলে সোমবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাদেশে।

রাষ্ট্রপতির কাছে আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীসহ বিরোধীদলীয় নেতারা।

তবে নাগরিকত্ব আইন নিয়ে সরকার অনড় বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিক্ষোভকারীরা সরকারি সম্পত্তিতে কোনো ধরনের সহিংসতা চালালে দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ অঙ্গদি।

Tags: নাগরিকত্ব (সংশোধনী) আইননাগরিকত্ব সংশোধনী বিলবিতর্কিত নাগরিকত্ব আইনভারত
Previous Post

দেশকে ভালোবেসে দেশের মানুষের প্রতি কর্তব্য পালন করতে হবে: প্রধানমন্ত্রী

Next Post

আন্দোলনের পক্ষে বলায় শাস্তি পেলেন অভিনেতা সুশান্ত!

Next Post

আন্দোলনের পক্ষে বলায় শাস্তি পেলেন অভিনেতা সুশান্ত!

হিমেল হাওয়ায় নগরে শীত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT