চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেজুরের রস পানে নিপাহ ভাইরাসে মৃত্যুর ঝুঁকি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:14 অপরাহ্ন 14, ডিসেম্বর 2019
in সম্পাদকীয়
A A

দেশজুড়ে শীত পড়তে শুরু করেছে। গ্রামাঞ্চলে শীতের অন্যতম আকর্ষণ খেজুরের রস ও গুড়ের তৈরি পিঠা। শীতের শুরুতেই খেজুর গাছ থেকে রস আহরণে ব্যস্ত হয়ে পড়ে গাছিরা। রাজধানীসহ নগরের বিভিন্ন প্রান্তেও এই রসের চাহিদা রয়েছে বেশ। জনপ্রিয় এই রসকে কেন্দ্র করে এক উটকো ও প্রাণঘাতি বিপত্তির নাম ‘নিপাহ ভাইরাস’।

নিপাহ ভাইরাস এমন একটি ভাইরাস যা বিশ্বব্যাপি পশু-পাখি থেকে মানুষের মধ্যে ছড়ায়। বাংলাদেশে নিপাহ ভাইরাস মূলত ছড়ায় বাদুড়ের মাধ্যমে। ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কা বেশি থাকে। খেজুর গাছে যখন রাস সংগ্রহের জন্য হাড়ি ঝুলানো হয়, তখন সেই পাত্রে থাকা রসে বাদুড়ের লালা নয়তো মল-মূত্রের ফলে এই ভাইরাসের সংক্রমণ হয়। এমনকি বাদুড়ের খাওয়া কোনও আংশিক ফল খেয়ে শিশুসহ অনেকে সংক্রমিত হন।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)’র তথ্যমতে, ২০০১ সালে প্রথম মেহেরপুরে নিপাহ ভাইরাসের সংক্রমণের ঘটনা চিহ্নিত হয়। এখন পর্যন্ত নিপাহ’র সংক্রমণ নওগাঁ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, মানিকগঞ্জ, রংপুরসহ দেশের ৩১টি জেলায় দেখা গেছে। এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির জ্বর ও মানসিক অস্থিরতায় ভোগেন। এক পর্যায়ে খিচুনিও দেখা দিতে পারে। মস্তিস্কে ভয়াবহ প্রদাহ দেখা দেয়। এবছরের মার্চ মাসে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই পরিবারের পাঁচজনের মৃত্যুর জন্য নিপাহ ভাইরাসকে দায়ী করেছেন গবেষকরা। তাদের দেয়া পরিসংখ্যান অনুসারে নিপাহ ভাইরাসে ২০০১ সাল থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩১৩ জন, আর মৃত্যুবরণ করেছেন ২১৭ জন। তারমানে আক্রান্তের প্রায় ৭০ শতাংশ মারা গেছে এই ভাইরাসের কারণে। বিষয়টি খুবই উদ্বেগের বলে আমরা মনে করি।

১৯৯৯ সালে প্রথম মালয়েশিয়ায় শনাক্ত হওয়া এই ভাইরাস শনাক্তের পরে দীর্ঘ ২০ বছর চলে গেলেও এখনও এই ভাইরাসের কোনো প্রতিষেধক আবিস্কৃত হয়নি। এই ভাইরাসের কারণে তৈরি হওয়া স্বাস্থ্যঝুঁকি সমালানোর মতো পর্যাপ্ত উপকরণ এখনও বিশ্বে নেই।

যেহেতু এই ডিসেম্বর খেজুরের রসের মৌসুম আর নিপাহ ভাইরাসের ঝুঁকির সময়, সেজন্য বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত বলে আমরা মনে করি। শীতের ছুটিতে গ্রামে ছুটে যাওয়া অনেকে গ্রামে গিয়ে ও নগরবাসীরা নগরের আশেপাশ থেকে আসা খেজুরের রসসহ নানা মৌসুমি ফল খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এসব ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি। সম্ভব হলে খেজুরের রস খাওয়া আপাতত বন্ধ রাখা যেতে পারে। সেইসঙ্গে রস সংগ্রহে প্রচলিত মাটির হাড়ির পরিবর্তে নিরাপদ কোনো প্রযুক্তি বা পন্থা উদ্ভাবন করা যায় কিনা, সেবিষয়ে সংশ্লিষ্টরা নজর দিতে পারেন। যতোদিন না এই নিপাহ ভাইরাসের কোনো প্রতিষেধক বের হচ্ছে, ততোদিন এই বিশেষ সতকর্তা ও সচেতনতা প্রয়োজন।

Tags: আইইডিসিআরখেজুরের রসনিপাহ ভাইরাসবাদুড়
Previous Post

সালাহর জোড়া গোলে অপরাজেয় লিভারপুল

Next Post

বোলিংয়ে পার্শ্বনায়কই থাকতে চান মাহমুদউল্লাহ

Next Post

বোলিংয়ে পার্শ্বনায়কই থাকতে চান মাহমুদউল্লাহ

মাশরাফী-তামিমদের টানা দুই জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT