চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎসব সেরা পাঁচ ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:21 অপরাহ্ন 14, ডিসেম্বর 2019
in বিনোদন
A A

শুক্রবার সন্ধ্যায় পর্দা নামল সাত দিনব্যাপী ১৫ তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের। আর এই উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার জিতে নিলো  মীনালাপ, লাইফ ইজ এলসহোয়ার, দ্য ডগস ইলুশন, এন্ড হোয়াট ইজ দ্য সামার সেয়িং এবং রোকাইয়া।

উৎসবে তারেক শাহরিয়ার বেস্ট ইন্ডিপেন্ডেন্ট শর্টস পুরষ্কার দেয়া হয় বিপ্লব সরকারকে ‘Life Is Elsewhere’-এর জন্য। তারেক শাহরিয়ার বেস্ট ইন্ডিপেন্ডেন্ট শর্টস এর জন্য ‘বিশেষ জুরি অ্যাওয়ার্ড’ দেয়া হয় মাশরুর পারভেজকে ‘The Dogs Illution’-এর জন্য। এ পুরস্কারের জন্য ঘোষিত হয় ২৫ হাজার টাকা, অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট।

‘রোকাইয়া’র জন্য পুরস্কার নিচ্ছেন প্রযোজক আরিফুর রহমান

ইন্টারন্যাশনাল কম্পিটিশন (ফিকশন) বিভাগে আফগানিস্তান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ডায়না সাকিব জামাল পরিচালিত ‘রোকাইয়া’ শ্রেষ্ঠ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র হিসেবে জিতে নেয় এক হাজার ইউএস ডলার। ইন্টারন্যাশনাল কম্পিটিশন (ডকুমেন্টারি) বিভাগে ভারতের পায়েল কাপাডিয়া ‘And What is the Summer Saying’-এর জন্য শ্রেষ্ঠ আন্তর্জাতিক স্বল্পদৈঘ্য প্রামাণ্যচিত্র হিসেবে জিতে নেয় এক হাজার ইউএস ডলার। নেটপ্যাক জুরি এওয়ার্ড দেয়া হয় বাংলাদেশি চলচ্চিত্রকার সুবর্ণা সেঁজুতি টুশির ‘মীনালাপ’কে। তাকে দেয়া হয় ক্রেস্ট ও সার্টিফিকেট ।

‘মীনালাপ’-এর জন্য পুরস্কার নিচ্ছেন নির্মাতা সেঁজুতি

জাতীয় গণগ্রন্থাগারের মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী জনাব কে এম খালিদ। আরো উপস্থিত ছিলেন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক কুমার সাহানি, নির্মাতা কমল স্বরুপ,ফেস্টিভ্যাল সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, ইরানের চলচ্চিত্র পরিচালক সাঈদ নেজাতি এবং নির্মাতা এন রাশেদ চৌধুরী।

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে ৭ দিনব্যাপী উৎসবে ছিল ৪ টি বিশেষ কর্মশালা, ২ টি লেকচার এবং একটি মাস্টারক্লাস।

Tags: উৎসবরোকাইয়ালিড বিনোদনস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
Previous Post

নরসিংদীর জুট মিল শ্রমিকদের আমরণ অনশন স্থগিত

Next Post

মোদির দ্বিজাতিতত্ত্ব এবং বাংলাদেশের উদ্বেগের যৌক্তিকতা

Next Post

মোদির দ্বিজাতিতত্ত্ব এবং বাংলাদেশের উদ্বেগের যৌক্তিকতা

ফাইল ছবি

বিজেপি’র একনায়কতন্ত্রের প্রতিবাদে দিল্লিতে কংগ্রেসের মহাসমাবেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT