চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ মাস পর মাঠের লড়াইয়ে মাশরাফী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:06 অপরাহ্ন 12, ডিসেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের পর খেলেননি প্রতিযোগিতামূলক ক্রিকেট। পাঁচ মাস পর বঙ্গবন্ধু বিপিএল দিয়ে আবারও মাঠের লড়াইয়ে নামলেন মাশরাফী বিন মোর্ত্তজা। ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক খেলেছিলেন সবশেষ ম্যাচ। বিশ্বকাপে বাংলাদেশেরও সেটি ছিল শেষ ম্যাচ।

বিপিএলের ছয় আসরের মধ্যে চারবারই মাশরাফীর হাতে উঠেছে ট্রফি। ক্রিকেট মাঠের সফল ও সহজাত এই নেতা এবার খেলছেন ঢাকা প্লাটুনের হয়ে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালস।

ম্যাচটি শুরু হয়েছে দুপুর দেড়টায়। বিরতি কাটিয়ে ফেরার ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করছে মাশরাফীর দল।

ইংল্যান্ড বিশ্বকাপ থেকে দেশে ফিরে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মাশরাফী যেতে পারেননি শ্রীলঙ্কা সফরে। পরবর্তীতে বাংলাদেশের সূচিতে ছিল না কোনো ওয়ানডে। যে কারণে রাজনীতির মাঠেই কেটেছে তার সময়।

ক্রিকেটার মাশরাফী একজন জনপ্রতিনিধিও। সংসদ সদস্য হওয়ার পর থেকে ক্রমশ বেড়েছে ব্যস্ততা। নড়াইলের মানুষের ভাগ্য বদলাতে কাজ করে যাচ্ছেন তিনি। যে কারণে বিশ্বকাপ শেষে ব্যাট-বল থেকে সরিয়ে রেখেছিলেন নিজেকে।

বিপিএল খেলতে মাশরাফী নামলেন মাত্র কয়েকদিন বোলিং অনুশীলন করে। তবে ফিটনেস নিয়ে কাজ করেছেন। ওজন কমিয়ে ঝরঝরা হয়েই টি-টুয়েন্টি আসর মাতাতে নেমেছেন নড়াইল এক্সপ্রেস। ঢাকা প্লাটুনে মাশরাফীর সতীর্থ আছেন তামিম, বিজয়, ‍মুমিনুল, আরিফুল, পেরেরা, আফ্রিদি, ওয়াহাব রিয়াজরা।

Tags: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মাশরাফীলিড স্পোর্টস
Previous Post

সমলিঙ্গ পরিবারে বেড়ে ওঠা কনিষ্ঠতম প্রধানমন্ত্রীর বৈচিত্র্যময় গল্প

Next Post

চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে যারা

Next Post

চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে যারা

খালেদার জামিন শুনানিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর প্রসঙ্গ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT