চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
12:42 অপরাহ্ন 04, ডিসেম্বর 2019
in - সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A

রাঙ্গামাটির নানিয়ারচরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী শুভ চাকমা গ্রীককে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় রমেশ চাকমা নামে আরও একজন গুলিবিদ্ধ হয়।

বুধবার সকালে নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের এগইজ্যাছড়ি গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত শুভ চাকমা ইউপিডিএফের সহকারী পরিচালকের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন: ‘আমরাও শুনেছি সকালের দিকে এগইজ্যাছড়ি গ্রামে দুর্বৃত্তের গুলিতে ১ জন নিহত হয়েছে ‘

‘‘পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে গেছে। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি।’’

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একাধিক গ্রুপ এলাকায় অবস্থান নেয়। আজ সকালে ৭ থেকে ৮ জনের একটি গ্রুপ নানিয়ারচর লংগদুর সীমান্তবর্তী এগইজ্যাছড়ি এলাকায় ঢুকে শুভ চাকমাকে গুলি করে পালিয়ে যায়।

ঘটনার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

Tags: ইউপিডিএফগুলিহত্যা
Previous Post

সুস্থ আছেন লতা মঙ্গেশকর, পরিবারে স্বস্তি

Next Post

সোনার লক্ষ্যে সহজ জয়ে শুরু সৌম্য-শান্তদের

Next Post

সোনার লক্ষ্যে সহজ জয়ে শুরু সৌম্য-শান্তদের

বিজয়ের চার যুগে তথ্যপ্রযুক্তি খাতে গৌরবময় অগ্রযাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT