চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিঃশর্ত ক্ষমা চাইলেন তিনি, হাইকোর্ট বাড়িয়ে দিলেন সহযোগিতার হাত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:26 অপরাহ্ন 01, ডিসেম্বর 2019
in - সেমি লিড, আদালত
A A

ভ্রাম্যমাণ আদালতের সাজার আদেশের অনুলিপি না পেয়ে এক ব্যক্তির করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে এসে নিঃশর্ত ক্ষমা চাইলেন র‌্যাবের আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

তবে নিজের কাজের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার কথা আদালতকে জানানের পর এ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে আনুষঙ্গিক সহযোগিতা (লজিস্টিক সাপোর্ট) দিতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে সারওয়ার আলমের পক্ষে ছিলেন আইনজীবী মাসুদ হাসান চৌধুরী পরাগ। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এম. সাখাওয়াত হোসাইন খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও অমিত তালুকদার।

এ বিষয়ে আইনজীবী মাসুদ হাসান চৌধুরী পরাগ বলেন: আদালতের তলবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম হাইকোর্টে এসেছিলেন। আদালত তার কাছে জানতে চেয়েছিলেন যে সাজার আদেশের অনুলিপি দিতে কেন দেরি হয়েছিল। তখন এজন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়।

এক পর্যায়ে সারওয়ার আলম আদালতকে বলেন, বছরে চারশ থেকে ছয়শ মামলা করি। তাছাড়া ঢাকার বাইরে সাজা দিলে বা মামলা করলে এই সমস্যাগুলো হয়। কারণ আদেশের নকল আমি দেই না, আদেশের নকল দেন এডিএম (অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট)। তাই উনার কাছে ফাইল পাঠিয়ে দেওয়া হয়।

তখন হাইকোর্ট সারওয়ার আলমকে বলেন, `আপনার একার পক্ষে এতকিছু করা আসলেই অসম্ভব। ঠিক আছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে দিচ্ছি যেন আপনাকে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়।’

এদিকে আজ শুনানির শুরুতেই রিটের পক্ষের আইনজীবী হাইকোর্টকে জানান তারা ভ্র‍্যাম্যমাণ আদালতের দেওয়া আদেশের অনুলিপি এরই মধ্যে পেয়ে গেছেন। এরপর আদালত রিট মামলাটি নিষ্পত্তি করে আদেশ দেয়।’

এর আগে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের বটতলা খাল পাড়ের তপু এন্টারপ্রাইজের ম্যানেজার মো. মিজান মিয়াকে মৎস ও পশু খাদ্য আইনে গত ১৮ জুলাই এক বছরের সাজা দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। এরপর মিজান মিয়াকে কারাগারে পাঠানো হয়।

এই সাজার বিরুদ্ধে তিনি আপিল করবেন জানিয়ে গত ২১ জুলাই আইনজীবী অঞ্জন দাসের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আদেশের অনুলিপি চেয়ে আবেদন করেন। কিন্তু সাজার পর চার মাস পার হয়ে গেলেও সে আদেশের অনুলিপি পাননি। ফলে আপিলও করতে পারছিলেন না মিজান মিয়া।

পরে আদেশের অনুলিপি দেওয়ার নির্দেশনা চেয়ে তিনি হাইকোর্টে রিট করেন। এই রিটের পর গত ১৮ নভেম্বর হাইকোর্ট রুল জারির পাশাপাশি সারওয়ার আলমকে তলব করেন।

Tags: ভ্রাম্যমাণ আদালতর‌্যাব
Previous Post

বিজয়ের মাসে ‘চলো বঙ্গবন্ধুর জন্মভূমিতে’ শীর্ষক প্যাকেজ ট্যুরের উদ্বোধন

Next Post

এক অংকের সুদ হার বাস্তবায়ন ও খেলাপি ঋণ কমাতে কমিটি, ৭ দিনের মধ্যে সিদ্ধান্ত

Next Post

এক অংকের সুদ হার বাস্তবায়ন ও খেলাপি ঋণ কমাতে কমিটি, ৭ দিনের মধ্যে সিদ্ধান্ত

সোনার স্বপ্ন ভাঙল সেমিতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT