চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাশরাফীর খেলার আগ্রহ মরে যায়নি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 30, নভেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে অবসর-ভাবনা যেটিই হোক; ঘরোয়া ক্রিকেটে থাকছেন মাশরাফী বিন মোর্ত্তজা। বিশ্বকাপের পর বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে বিপিএলে দেখা যাবে বল হাতে। চোটের সঙ্গে লড়াই করা এ পেসার ‍শুরু করেছেন বোলিং অনুশীলন। নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করেন, অভিজ্ঞতা, নিবেদন ও খেলার প্রতি আগ্রহ এবারও তাকে রাখবে সফলদের কাতারে।

‘মাশরাফী কিন্তু অনেকদিন ধরেই অনুশীলন করছে; কেউ জানে না। ব্যস্ততার ফাঁকে চুপি চুপি করে যাচ্ছে। মাশরাফীর বোলিংয়ে অভিজ্ঞতা বলেন, সামর্থ্য বলেন এটা তো কখনো কমেনি, কমবেও না। ওর ফিটনেসটা একটা ইস্যু। ফিটনেস নিয়ে কাজ করছে। আমি কয়েকদিন আগে দেখলাম ওজনটাও কমিয়ে ফেলেছে। খুব সিরিয়াস মনে হয়েছে। আমি নিশ্চিত যে এই বিপিএলটা মাশরাফী খুব ভালো খেলবে। কারণ ওর খেলার আগ্রহটা এখনো মরে যায়নি।’

‘অনেকেই অনেক কথা বলে। আমি মনে করি সে এখনো ক্রিকেট খেলতে চায় এবং যখন খেলে সেরাটাই খেলতে চায়। এটাই হল মাশরাফীর সাথে বাকিদের পার্থক্য। ওকে যে দল নিয়েছে তারা লাভবান হবে। বিপিএল ও ভালোই খেলবে। যেটা আমাদের জন্য খুব ভালো খবর। বিপিএলের পরপরই হয়ত আমাদের আন্তর্জাতিক সিরিজগুলো শুরু হয়ে যাবে তখন সুস্থ ও তৈরি মাশরাফীকে আমরা পাব।’

বিপিএলে পারফরম্যান্স ছাপিয়ে মাশরাফী সফল একজন অধিনায়ক। ছয় আসরে তার দলই চারবার চ্যাম্পিয়ন হয়েছে। যদিও এবার প্লেয়ার্স ড্রাফটে অনেক পরে দল পেয়েছেন মাশরাফী। হতে পারে হ্যামস্ট্রিংয়ে ইনজুরির কারণেই শুরুতে তার প্রতি আগ্রহ দেখায়নি কেউ। দেশি খেলোয়াড়দের ডাক যখন শেষ পর্যায়ে তখন ‘এ’ প্লাস ক্যাটাগরির দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মাশরাফীকে নেয় ঢাকা প্লাটুন। শুরুতে তারা নেয় তামিম ইকবালকে। শীর্ষ ক্যাটাগরির চারজনের দুইজনই এবার এক দলে।

জুলাইয়ে বিশ্বকাপ খেলার পর আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি মাশরাফী। চার মাস পর নামছেন ১১ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের সপ্তম আসরে। বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলা চালিয়ে যেতে পারবেন কিনা; আবার মাঠে নামলেই হয়তো সেটি অনুধাবন করতে পারবেন ৩৬ বছরের এই পেসার।

Tags: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
Previous Post

প্রথম দিনেই ‘কমান্ডো ৩’-এর আয় সাড়ে চার কোটি রুপি

Next Post

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচিত

Next Post

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচিত

শনিবার দুপুরে এল জয়ার ‘রবিবার’-এর ট্রেলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT