চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপদে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:43 অপরাহ্ন 30, নভেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

দ্বিতীয় টেস্টেও ইংল্যান্ড চাপে রাখছে নিউজিল্যান্ড। হ্যামিল্টনের সেডন পার্কে সফরকারীদের ওপর চেপে বড়েছে স্বাগতিকরা। দ্বিতীয়দিনের শেষ বেলায় ২ উইকেট হারিয়ে বিপদে ইংলিশরা। দিনশেষে কিউইদের ৩৩৬ রানে পিছিয়ে জো রুটের দল।

সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে টস জিতে প্রথমে স্বাগতিকদেরই ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে মাত্র ৫৪.৩ ওভার ব্যাট করতে পেরেছিল কিউইরা। এই সময়ের মধ্যে ৩ উইকেট হারিয়ে ১৭৩ রান করে স্বাগতিকরা।

টম ল্যাথাম অপরাজিত ছিলেন ১০১ রানে। হেনরি নিকোলস ছিলেন ৫ রানে অপরাজিত। তার আগেই ৫৩ রানে আউট হয়েছিলেন রস টেলর।

শনিবার ম্যাচের দ্বিতীয়দিন সকালে ব্যাট করতে নেমে অবশ্য টম ল্যাথাম খুব বেশিক্ষণ টিকতে পারেনি। ১০৫ রানে আউট হয়ে যান তিনি। ৫ রানে থাকা হেনরি নিকোলাস আউট হন ১৬ রানে। ১৯১ রানে ৫ উইকেট পড়ার পর জুটি বাধেন বিজে ওয়াটলিং এবং ড্যারিলে মিচেল।

এ দু’জনের ১২৪ রানের জুটির ওপর ভর করেই চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড। দলীয় ৩১৫ রানের মাথায় আউট হন ওয়াটলিং। তিনি করেন ৫৫ রান। পরের ব্যাটসম্যানরা অবশ্য খুব বেশি যেতে পারেনি। ড্যারিল মিচেল ৭৩ রান করে আউট হন।

মিচেল স্যান্টনার করেন ২৩ রান। ১৮ রান করেন টিম সাউদি। নেইল ওয়াগনার শূন্য রানে আউট হওয়ার পরই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ১২৯.১ ওভার ব্যাট করে ৩৭৫ রান করে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

জবাব দিতে নেমে শুরুতেই মহা বিপদে ইংল্যান্ড। ২৪ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে বসে তারা। দলীয় ১১ রানের মাথায় ফেরেন সিবলি। তিনি আউট হন ৪ রান করে। জো ডেনলি ৮ বলে করেন ৪ রান। টিম সাউদি এবং ম্যাট হেনরি উইকেট দুটি তুলে নেন।

Tags: লিড স্পোর্টস
Previous Post

বন্য হাতির তাড়া খেয়ে যুবকের মৃত্যু

Next Post

বিতর্কিত সীমান্ত দেখানোর বিষয়টি ‘গভীরভাবে যাচাই করছে’ অ্যাপল

Next Post
ক্রিমিয়া-রাশিয়ার অংশ-বিতর্কিত সীমান্ত

বিতর্কিত সীমান্ত দেখানোর বিষয়টি ‘গভীরভাবে যাচাই করছে’ অ্যাপল

মাদকাসক্ত স্বামী শাফকাত হাসান রবিন ও স্ত্রী কানিজ ফাতেমা টুম্পা

টুম্পা হত্যায় সর্বোচ্চ শাস্তি চায় পরিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT