চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ দফা দাবিতে হঠাৎ নৌযান শ্রমিকদের ধর্মঘট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:01 পূর্বাহ্ন 30, নভেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

নিয়োগপত্র ও খাবার ভাতা দেওয়াসহ ১১ দফা দাবিতে শুক্রবার মধ্যরাত থেকে ধর্মঘটের ডাক দিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন।

তবে শনিবার সকালে সদরঘাট টার্মিনাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে নৌযান ছেড়ে গেছে।

লঞ্চ মালিক সমিতি ও নৌ পুলিশের সহায়তায় নৌযান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

মালিক সমিতি জানিয়েছে: তারা এই ধর্মঘটের বিপক্ষে। কিছু শ্রমিককেও লঞ্চ ছাড়ার পক্ষে স্লোগান দিতে দেখা গেছে।

তবে ধর্মঘট ডাকা শ্রমিকদের সদরঘাট টার্মিনালে দেখা যায়নি।

নারায়ণগঞ্জ 
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ১৪ দফা ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে ধর্মঘট পালন করছেন নৌ-যান শ্রমিকরা।

কেন্দ্রীয় কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করে শুক্রবার দিবাগত রাত বারোটা থেকে নৌ-যান শ্রমিকরা কর্মবিরতি দিয়ে ধর্মঘট পালন শুরু করেন। দেশের দ্বিতীয় বৃহত্তম নদীবন্দর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন ৭টি রুটে ৭০টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে থাকলেও শনিবার নৌ-যান শ্রমিকদের ধর্মঘটের কারণে সকাল থেকেই গুটিকয়েক লঞ্চ চলাচল করতে দেখা যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

দীর্ঘসময় ধরে লঞ্চের জন্য অপেক্ষা করতে দেখা গেছে দূরপাল্লার অনেক যাত্রীকেই। পাশাপাশি হাতে গোনা দু’একটি বালুবাহী বাল্কহেড চলতে দেখা গেলেও অধিকাংশ বাল্কহেড ও তেলের ট্যাংকারসহ সহস্রাধিক পণ্যবাহি নৌ-যান চলাচল বন্ধ রয়েছে।

দাবি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার সকাল থেকেই কর্মবিরতি দিয়ে নগরীর পাঁচ নম্বর ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করছেন নৌ-যান শ্রমিকরা।

শ্রমিক নেতাদের দাবি, মালিকপক্ষ বারবার আশ্বাস দিয়েও দাবি না মেনে শ্রমিকদের সাথে প্রতারণা করে আসছেন। এবার দাবি না মানা পর্যন্ত শ্রমিকরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। কোন আশ্বাসেই শ্রমিকরা পিছ পা হবে না বলে হুঁশয়ারি দেন শ্রমিক নেতারা।

খুলনা
কর্মবিরতি পালন করছে খুলনার নৌযান শ্রমিকরা। এই কর্মবিরতির কারণে খুলনার অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ হয়ে পড়েছে নৌ পথে যাত্রী সেবার সঙ্গে পণ্য পরিবহন সেবাও।

দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করছেন শ্রমিকরা। আন্দোলনরতরা বলছেন, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যহত থাকবে।

Tags: ধর্মঘটনৌযান শ্রমিক
Previous Post

ভলিবলের সেমিতে বাংলাদেশের ছেলেরা

Next Post

লন্ডন ব্রিজে হামলা: আগেই সন্ত্রাসী কর্মকাণ্ডে জেল খেটেছিল হামলাকারী

Next Post
লন্ডন ব্রিজে হামলা-হামলাকারী আগেই কারাগারে ছিল

লন্ডন ব্রিজে হামলা: আগেই সন্ত্রাসী কর্মকাণ্ডে জেল খেটেছিল হামলাকারী

ঢাবিতে মগডালে আটকে থাকা বিড়াল উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT