চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাকে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 28, নভেম্বর 2019
in শিক্ষা
A A

আসাদুজ্জামান বাবুল: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২য় বর্ষের আব্দুল্লাহ আল নোমান নামের এক শিক্ষার্থীর ‘আত্মহত্যা’র ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত রাতে গোপালগঞ্জ শহরের চরসোনাকুড় এলাকার একটি মেস থেকে আব্দুল্লাহ আল নোমানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নোমানের মেসের রুম থেকে তার  আত্মহত্যা সংক্রন্ত একটি চিঠি উদ্ধার করে পুলিশ।

সেখানে লেখা ছিল: আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার একটি মারাত্মক রোগ ছিলো। যে রোগের যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি আত্মহত্যা করেছি।

ওই চিঠিতে নোমান তার মায়ের কাছে ক্ষমা চেয়ে ছোট বোনের দিকে খেয়াল রাখতে বলেছেন। বন্ধুদের অনুরোধ করেছেন, তার ড্রেসগুলো যেন কুরিয়ার করে পাঠিয়ে দেয়; আর মালামালগুলো যেন বিক্রি করে দেয়।

নোমানের বন্ধুরা জানান: নোমান মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। বেশ কয়েকবার চিকিৎসাও করানো হয়েছে। তবে গতকাল তার আচরণ স্বাভাবিক ছিল। ২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের আত্মহত্যার পর ফেসবুকের এক স্ট্যাটাসে নোমান লিখেছিলেন, আত্মহত্যা কখনও সমাধান হতে পারে না। নিজেকে বাঁচিয়ে রাখতে পারাটাই জীবনের সবচেয়ে বড় সফলতা। মৃত্যু তো নাকের ডগায়। সবকিছুর পরেও বলতে হয়, জীবনটা সুন্দর, প্রচুর পরিমাণে সুন্দর।’ কিন্তু মাস না পেরোতেই সেই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি আমাদের জন্য দুঃখজনক।

মেসের অন্য ছাত্ররা জানিয়েছেন: তারা আব্দুল্লাহ আল নোমানের রুমের সামনে গিয়ে তাকে ডাকাডাকি করে। কিন্তু কোনো ধরণের সাড়া না পেয়ে তারা রুমের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখতে পান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান: চরসোনাকুড় এলাকার একটি মেস থেকে বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টির সত্যতা প্রমাণের জন্য তদন্ত কাজ চলমান রয়েছে।

Tags: আব্দুল্লাহ আল নোমানবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
Previous Post

শক্তিশালীদের বিরুদ্ধে মামলা করেও ন্যায়বিচার পাওয়া যায়

Next Post

৯৯৯-এ দুই বছরে ৫৮ লাখ মানুষকে সেবা

Next Post

৯৯৯-এ দুই বছরে ৫৮ লাখ মানুষকে সেবা

নতুন বিতর্কে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT