চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসা নিতে আসা মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়লেন চিকিৎসক

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
5:52 অপরাহ্ন 25, নভেম্বর 2019
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আশা এক মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলেছেন চিকিৎসক শহিদুল্লাহ কায়সার। ঘটনাটি প্রকাশ হওয়ার পর ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে সর্বত্র। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, গত ১৭ নভেম্বর টাঙ্গাইলের কালিহাতি উপজেলার মহেলা গ্রামের মুক্তিযোদ্ধা মো. শাজাহান ভূইয়া চিকিৎসা নিতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের অর্থোপ্যাডিক বিভাগে ভর্তি হন। এরপর ২১ নভেম্বর হাসপাতালের ওই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডাঃ মো. শহীদুল্লাহ কায়সার রোগী ভিজিটে এসে তার ফাইলে মুক্তিযোদ্ধা সনদ সংযুক্ত থাকায় ক্ষিপ্ত হয়ে তা ছিঁড়ে ফেলে দেন। পরে ঘটনাটি প্রকাশ পেলে তা নিয়ে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে সর্বত্র।

মুক্তিযোদ্ধার স্বজনরা জানান: একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি দেশকে স্বাধীন করেছেন তার সাথে চিকিৎসকের এমন আচরণ করা ঠিক হয়নি। তাকে কঠিন শাস্তির আওতায় আনা উচিত।

মুক্তিযোদ্ধা মো. শাজাহান ভূইয়া জানান: একটু ভালো চিকিৎসার আশায় ফাইলে সনদ রাখা হয়েছিলো। এই কারণেই তিনি আমার সাথে খারাপ আচরণ করেছেন। আমার সনদ ছেঁড়া মানে দেশের সকল মুক্তিযোদ্ধার সনদই তিনি ছিঁড়েছেন। এটি শুধু সনদ ছেঁড়া নয়, সকল মুক্তিযোদ্ধাদের অপমান করা।

ওই চিকিৎসকের কঠিন শাস্তির দাবি জানান তিনি।

ওই মুক্তিযোদ্ধাকে হাসপাতালে দেখতে এসে ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও শাস্তি দাবি জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী জানান: চিকিৎসকের সাটিফিকেট থাকলেই চিকিৎসক হওয়া যায়না। চিকিৎসক হতে হলে মানুষকে সম্মান করতে হয়। এই চিকিৎসক যে কাজ করেছে তাতে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছেন।

ওই চিকিৎসককে দ্রুত বরখাস্ত করে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তিনি।

এবিষয়ে অভিযুক্ত ওই ডা.শহিদুল্লাহ কায়সার জানান: এ বিষয়ে মুক্তিযোদ্ধা কমান্ডারের সাথে কথা হয়েছে। বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে।এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.নারায়ণ চন্দ্র সাহা জানান: ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পাঁচ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত রিপোর্টের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Tags: চিকিৎসকচিকিৎসামুক্তিযোদ্ধা সনদ
Previous Post

আবারও হাসপাতালে ভর্তি এ টি এম শামসুজ্জামান

Next Post

মঙ্গলবার চ্যানেল আইয়ে ‘প্রিয়া তুমি সুখী হও’

Next Post

মঙ্গলবার চ্যানেল আইয়ে ‘প্রিয়া তুমি সুখী হও’

চট্টগ্রাম-সিলেট ম্যাচে শুরু বঙ্গবন্ধু বিপিএল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT