চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যখন খুশি তখন রাজপথে নামবো: ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 24, নভেম্বর 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: এরপরে আর অনুমতি নিবো না, যখন খুশি রাজপথে নামবো। ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন করতে হবে।

রোববার খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন: কোনো বিভক্তি নয় সবাই এক হয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করতে হবে।

সমাবেশে উপস্থিত বিএনপি নেতাদের মধ্যে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন: অবাধ দুর্নীতি করতেই খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। একটা সময় আসবে জেলের তালা ভেঙেই বেগম জিয়াকে মুক্ত করা হবে।

‘পেঁয়াজ কেলেঙ্কারিতে দেড় হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। শুধু তাই নয় সবকিছুরই দাম বাড়ছে।’

খুব শীঘ্রই আন্দোলনের কর্মসূচি দিয়ে বেগম জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনঃরুদ্ধার করতে হবে বলে মন্তব্য করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

সমাবেশে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন: এই সরকার থাকলে সম্ভব নয়, সরকারের পতন ঘটিয়েই বেগম জিয়াকে মুক্ত করতে হবে, প্রধানমন্ত্রী ঘণ্টা বাজিয়ে খেলা উদ্বোধন করেছেন আর এদিকে তার পতনের ঘণ্টা বেজে গেছে।

নির্বাচন কমিশন ছাড়া আর কোনোকিছুই সরকারের নিয়ন্ত্রণে নাই বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

সমাবেশে আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানান ড. আব্দুল মঈন খান।

Tags: বিএনপিমির্জা আব্বাসসমাবেশ
Previous Post

লন্ডন রেলস্টেশনের বাইরে ছুরিকাঘাতে নিহত ১

Next Post

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আসবেন গাঙ্গুলী, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

Next Post

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আসবেন গাঙ্গুলী, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

গ্রেপ্তার

নারী পাচারকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT