চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরাজগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 24, নভেম্বর 2019
in জনপদ, সিরাজগঞ্জ
A A

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ভাইমারার গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে।

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনায় নিহত আব্দুল আওয়াল বিআঙ্গারু ভাইমারা গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আবু তালেবের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমা সংক্রান্ত রেষারেষিসহ বিভিন্ন কারনে দীর্ঘদিন ধরে বিআঙ্গারু এলাকার রউফ ও ফজর আলীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

গত ১৮ নভেম্বর ফজর আলী পক্ষের জমির প্রামাণিককে চোরাই মোটর সাইকেলসহ পুলিশ আটক করে।

ফজর আলী পক্ষ ভাবে এ কাজটি রউফ করেছে। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে এলাকায় রোববার সকালে শালিস বৈঠক চলাকালে রউফের লোকজনের উপর লাঠি, সোঠা-ফলা নিয়ে ফজর আলীর লোকজন হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রউফের পক্ষের আব্দুল আওয়াল ফলা বিদ্ধ হয়ে মারা যায় এবং উভয় পক্ষের আরো ১৫ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি ও দোষীদের গ্রেপ্তারের অভিযান চলছে।

Tags: দুই পক্ষের সংঘর্ষশাহজাদপুর
Previous Post

জয়ললিতার লুকে সোশ্যাল মিডিয়ায় হাসির পাত্র কঙ্গনা

Next Post

লাল থেকে গোলাপি, গল্প সেই একই

Next Post

লাল থেকে গোলাপি, গল্প সেই একই

নতুন সেনাপ্রধান-লে. জেনারেল আজিজ আহমেদ

সর্ম্পক উন্নয়নের জন্য মিয়ানমার যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল আজিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT