চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের জন্য উদ্ভাবনী ও উদ্যোক্তা বুটক্যাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 18, নভেম্বর 2019
in তথ্যপ্রযুক্তি, নারী
A A
উদ্যোক্তা-বুটক্যাম্প

তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে আগ্রহী কিংবা এরই মধ্যে উদ্যোক্তা হয়েছেন এমন নারীদের জন্য আয়োজন করা হচ্ছে গার্লস উদ্ভাবনী বুটক্যাম্প।

এই আয়োজনে ৫০ জন নারী শিক্ষার্থী ও উদ্যমী তরুণীকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কীভাবে একটি ধারণাকে স্টার্টআপে রূপ দেওয়া যায় তার সহায়তা দেওয়া হবে। আগামী ২৮ থেকে ৩০ নভেম্বর ঢাকার লালামাটিয়াতে এই আবাসিক ক্যাম্পটি অনুষ্ঠিত হবে।

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও এনাবলিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ফর বাংলাদেশ (ESDG4BD)-এর যৌথ উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। আইসিটি মন্ত্রণালয়ের স্টার্টআপ বাংলাদেশ এতে জ্ঞান সহযোগিতা দেবে।

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিশ্বব্যাপী নানা সুযোগ উন্মোচিত হচ্ছে যার সঙ্গে তালি মিলিয়ে চলার চেষ্টা করছে বাংলাদেশ। এ ধারা কেবল নিত্যনতুন কর্মবাজারই তৈরি করেনি, বরং একই সঙ্গে উদ্যোক্তাদের জন্যও সৃষ্টি করে নতুন দিগন্ত উন্মোচনের। আর এই বিষয়টি মাথায় রেখেই এ বুটক্যাম্পের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিংবা উত্তীর্ণ যে কোনো মেয়ে এই ক্যাম্পে অংশ নেয়ার জন্য আবেদন করতে পারবেন। নির্ধারিত ফরমে আবেদনের পর অনলাইন টেস্ট ও ফোন ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্তভাবে অংশগ্রহণকারীদের নির্বাচিত করা হবে।

ক্যাম্পে অংশ নেয়ার জন্য কোনো ফি-এর প্রযোজন হবে না।

ক্যাম্পের বিভিন্ন সেশনে উপস্থিত থাকবেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা, সহজ ডটকমের উদ্যোক্তা মালিহা কাদির, মার্ক অ্যান্ড স্পেন্সারের কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিক, উদ্যোক্তা রিজওয়ানা খান, সৈয়দা নাবিলা মাহবুব, আছিয়া নীলা, শওকত হোসেন, আমিনুল ইসলাম প্রমূখ।

অংশগ্রহণ ও বিস্তারিত তথ্যের জন্য: www.bdosn.org/gibc

Tags: উদ্যোক্তাবুটক্যাম্প
Previous Post

কুষ্টিয়ায় মা ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার

Next Post

পুতুল কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Next Post
ফাইল ছবি

পুতুল কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আরেকটি বিশ্বকাপ জিতল ব্রাজিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT