চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শত যোগাযোগেও বাংলাদেশ মিশনের সহায়তা পান না সৌদিতে নারীকর্মীরা

সোমা ইসলাম by সোমা ইসলাম
4:57 অপরাহ্ন 17, নভেম্বর 2019
in - সেমি লিড, নারী, প্রবাস সংবাদ
A A
সৌদি আরব-নারীকর্মী-সহায়তা

সৌদি আরবে কাজ করেন প্রায় ৩ লাখ বাংলাদেশি নারী। প্রতিদিনই তাদের কেউ না কেউ অত্যাচারিত হয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফিরছেন। প্রতিনিয়ত মালিকপক্ষ চুক্তি লঙ্ঘন করে বলে অভিযোগ তাদের। শত যোগাযোগ করেও বাংলাদেশ মিশনের সহায়তা পান না তারা।

কদিন আগে সৌদি আরবে থাকা নারী শ্রমিক শিল্পীর আর্তনাদ, অবশেষে তার লাশ হয়ে ফিরে আসা। মধ্যপ্রাচ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের ওপর চলা অত্যাচার দাস প্রথাকেও হার মানায়।

ঢাকার কাছের জেলা মানিকগঞ্জের অনেক ঘরেই এরকম শিল্পীর মায়েদের আহাজারি। এই জেলার অনেক বাড়িতেই আছেন মধ্যপ্রাচ্য ফেরত নারী যারা কোনোরকমে জীবনটা নিয়ে ফিরতে পেরেছেন।

তাদের একজন সিঙ্গাইরের বিন্নাডাংগী গ্রামের ফাতেমা। সৌদি আরব থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন দুই মাস আগে।

মানিকগঞ্জে ফাতেমাদের সংখ্যা অনেক। ফাতেমারই এক আত্মীয় ৩ সন্তান দেশে রেখে সৌদিতে গিয়েছিলেন ভাগ্য পরিবর্তনের আশায়। এখন তাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন জনের কাছে ছুটছেন স্বজনরা।

একই গ্রামের সালমা। তিন সন্তান রেখে গিয়েছিলেন কাতারে, কিন্তু দালালচক্র তাকে পাচার করে দেয় সৌদিতে। ৫ বছর ধরে সৌদি আরবের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন পুলিশের ভয়ে। সন্তানরা ফেরত চায় তাদের মাকে।

প্রবাস থেকে বাংলাদেশের জনশক্তি প্রতি বছর দেশে পাঠাচ্ছে ১ লাখ ২৭ হাজার ৫শ’ কোটি টাকা। তাদের পাঠানো রেমিট্যান্সে বদলে যাচ্ছে বাংলাদেশের চেহারা। অথচ নির্যাতনের শিকার বিশেষ করে নারী শ্রমিকদের নির্যাতিত ও নিঃস্ব হবার খবর তেমন একটা রাখে না রাষ্ট্র।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:

Tags: বাংলাদেশ-সৌদি আরবসৌদি আরবসৌদিতে নারী কর্মী
Previous Post

গোলাপি চ্যালেঞ্জ নিয়ে মুমিনুল-কোহলি যা বলছেন

Next Post

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কের রসায়ন প্রকাশ করলেন সেই নারী

Next Post

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কের রসায়ন প্রকাশ করলেন সেই নারী

শাকিবের বাইরে প্রথমবার বুবলী: নতুন ছবি ‘ক্যাসিনো’, নায়ক নিরব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT