চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাসওয়ার্ড’-এর প্রচারণায় ঢাকায় আসছেন দেব-রুক্মিণী

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
2:09 অপরাহ্ন 15, নভেম্বর 2019
in বিনোদন
A A

রোজার ঈদে শাকিব খান প্রযোজিত ও অভিনীত ‘পাসওয়ার্ড’ দেখেছেন বাংলাদেশের দর্শক। একইনামে দূর্গাপূজোয় পশ্চিমবঙ্গের নায়ক দেব প্রযোজিত ও অভিনীত ‘পাসওয়ার্ড’ মুক্তি পায়। নতুন খবর হলো, এবার কলকাতার ‘পাসওয়ার্ড’ দেখতে পারবেন এদেশের দর্শক। তারকাবহুল এ ছবিটি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে সাফটা চুক্তির ভিত্তিতে।

তারচেয়ে চমকপ্রদ খবর হচ্ছে, ‘পাসওয়ার্ড’ বাংলাদেশে মুক্তি উপলক্ষ্যে ছবির প্রচারণায় ঢাকায় আসছেন দেব। এর আগে দেবের একাধিক ছবি বাংলাদেশে মুক্তি পেলেও এবারই প্রথম তিনি ছবি মুক্তি উপলক্ষে ঢাকায় আসছেন। তার সঙ্গে থাকবেন রুক্মিণী এবং পরিচালক কমলেশ্বর মুখার্জি। বাংলাদেশে ‘পাসওয়ার্ড’ আমদানি করে মুক্তি দিচ্ছে শাপলা মিডিয়া।

প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. বাদল চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন। শাপলা মিডিয়া জানায়, ‘পাসওয়ার্ড’ মুক্তির বিনিময়ে পশ্চিমবঙ্গে যাচ্ছে শাকিব খান অভিনীত এবং শাপলা মিডিয়া প্রযোজিত ছবি ‘ক্যাপ্টেন খান’। বুবলী, মিশা সওদাগর, সম্রাট, অমিতা হাসান অভিনীত এবং ওয়াজেদ আলী সুমন পরিচালিত মুক্তি পেয়েছিল গেল বছর ২২ আগস্ট।

শাপলা মিডিয়ার ম্যানেজার বলেন, আগামী ২৬ নভেম্বর দেব-রুক্মিণী তাদের ‘পাসওয়ার্ড’ মুক্তির আগে ঢাকায় আসছেন। সবকিছু ঠিক থাকলে ‘মিট দ্য প্রেস’-এ অংশ নেবেন। সঙ্গে থাকবেন পরিচালক কমলেশ্বর মুখার্জি। সেখানে শাপলা মিডিয়া থেকে অন্য ছবির ঘোষণাও দেয়া হতে পারে।

খোঁজ নিয়ে জানা যায়, ‘পাসওয়ার্ড’ বাংলাদেশে মুক্তি দেয়ার জন্য এলসি (লেটার অব ক্রেডিট) নেয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমতি প্রক্রিয়াধীন। কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের সেন্সরে যেতে পারে ‘পাসওয়ার্ড’। মুক্তি পেতে পারে ২৯ নভেম্বর! তবে শাপলা মিডিয়া জানাচ্ছে, ‘পাসওয়ার্ড’ সেন্সর পেলেই মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

Tags: ক্যাপ্টেন খানদেবপাসওয়ার্ডরুক্মিণীলিড বিনোদনশাপলা মিডিয়া
Previous Post

ইমরুলের ‘আফসোস’ বাড়িয়ে আগারওয়ালের সেঞ্চুরি

Next Post

রাজধানীতে শুরু হচ্ছে গ্র্যান্ড ওয়েডিং গালা

Next Post

রাজধানীতে শুরু হচ্ছে গ্র্যান্ড ওয়েডিং গালা

টাঙ্গাইলে প্রতিমা ভাঙার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির জরুরী সভা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT