চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
11:49 পূর্বাহ্ন 15, নভেম্বর 2019
in - সেমি লিড, কক্সবাজার
A A

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুর কবির (২৮) নামের এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছেন। এতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ১লাখ ২০ হাজার ইয়াবা, একটি দেশি তৈরি বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

শুক্রবার ভোর ৪টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির লেদা ছ্যুরি খালের কেওড়া বাগানে এ ঘটনা ঘটে। নিহত নুর কবির মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার মোতালেবের ছেলে।

টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, টেকনাফের লেদা বিওপির একটি বিশেষ টহলদল ছ্যুরি খালের পাশে বেড়িবাঁধ এলাকায় নিয়মিত টহলে গেলে কেওড়া বাগানে ৩-৪ জন লোককে মাটি খুঁড়তে দেখেন। তাদের উপর টর্চের আলো ফেললে কালো পলিথিনে মোড়ানো একটি বস্তা মাটির নিচ থেকে বের করতে দেখা যায়। এসময় বিজিবি এগিয়ে গেলে ইয়াবা পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ছোঁড়ে। এতে দুই বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোঁড়ে। উভয়পক্ষের মধ্যে ৮থেকে ১০মিনিট গোলাগুলি হয়। এ সময় গুলি করতে করতে পাচারকারীরা পালিয়ে যায়। গোলাগুলি থামার পর টহলদল ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় এক রোহিঙ্গাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ১লাখ ২০ হাজার ইয়াবা, একটি দেশি তৈরি বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আহত বিজিবির দুই সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: বন্দুকযুদ্ধমাদকপাচারকারীরোহিঙ্গা
Previous Post

ক্যাটি পেরিকে ঘিরে বলিউড তারকাদের উল্লাস

Next Post

মেহেরপুরের শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহমান অস্ত্রসহ গ্রেপ্তার

Next Post

মেহেরপুরের শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহমান অস্ত্রসহ গ্রেপ্তার

৯ বছর বয়সেই স্নাতক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT