চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই তরুণের তৎপরতায় আরেকটি রেল দুঘর্টনা থেকে বাঁচলো হাজার যাত্রী

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
10:36 পূর্বাহ্ন 15, নভেম্বর 2019
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লায় রেলওয়ে লেভেলক্রসিংয়ের গেটম্যান ও ২ তরুণের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো চট্টলা এক্সপ্রেস, বেঁচে গেলেন ট্রেনের প্রায় হাজার খানেক যাত্রী।

বৃহস্পতিবার ৬ টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার সদর উপজেলার কালিজুড়ি এলাকার মুড়াপাড়া রেল সড়কে মাটিবাহী একটি ট্রাক আটকে গেলে গেটম্যান টিপু এবং স্থানীয় দুই তরুণ সুমন (১৬) ও সুজন (১৭) তাৎক্ষণিক প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে শার্ট খুলে লাল পতাকা উঁচিয়ে সিগনাল দিয়ে ট্রেনটিকে থামায়। পরে দেড় ঘন্টার চেষ্টায় রেললাইনে আটকে যাওয়া ট্রাকটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে কুমিল্লা সদর উপজেলার মূড়াপাড়া রেল ক্রসিং পার হওয়ার সময় রেলের ডাবল লাইনের কাজে ব্যবহৃত মাটিবাহী একটি ডাম্প ট্রাক রেল রাস্তার আটকে যায়। এসময় ক্রসিংয়ের পাশে থাকা সুমন ও সুজন বিষয়টি দেখতে পেয়ে গেটম্যান টিপুকে অবহিত করে। গেটম্যান টিপু তাৎক্ষণিক কুমিল্লা রেলওয়ে স্টেশনে খবর নিয়ে জানতে পারে ইতিমধ্যে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস পার্শ্ববর্তী রসুলপুর স্টেশন থেকে ছেড়ে এসেছে।

এসময় গেটম্যান টিপু দুই তরুণকে সাথে নিয়ে প্রায় আধা কিলোমিটার উত্তরে বানাসুয়া গোমতী সেতু এলাকায় গিয়ে গায়ের শার্ট খুলে এবং লাল পতাকা উঁচিয়ে চট্টলা এক্সপ্রেস ট্রেনটিকে থামার সংকেত দেয়। সংকেত পেয়ে ট্রেনটি ইমার্জেন্সি ব্রেক চেপে ট্রাক দুর্ঘটনাস্থলে কিছুটা অদূরে এসে থামে। এসময় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকার পর ভ্যাকুর সহায়তায় দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে সড়ানোর পর চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে মুড়াপাড়া লেভেল ক্রসিংয়ের গেটম্যান মো. টিপু জানান, রেলওয়ের ডাবল লাইন প্রজেক্টের একটি মাটি ভর্তি ট্রাক সন্ধ্যায় লেভেল ক্রসিং গেইটের উপর বিকল হয়ে পড়ে। এসময় রসুলপুর স্টেশন থেকে কুমিল্লামুখে ছেড়ে আসছিল চট্টলা এক্সপ্রেস। আমি স্থানীয় তরুণকে সাথে নিয়ে দৌড়ে গিয়ে শার্ট ও লাল পতাকা উঁচিয়ে থামানোর সংকেত দিলে ইমার্জেন্সি ব্রেক করে দুর্ঘটনা থেকে রক্ষা পায় চট্টলা এক্সপ্রেস ও সহস্রাধিক যাত্রী।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাফাতুল ইসলাম জানান, তিনজনের বুদ্ধিমত্ত্বা ও তৎপরতায় চট্টগ্রাম অভিমুখী চট্টলা এক্সপ্রেস একটি বড় ধরনের দুর্ঘটনা থকে রক্ষা পায়। উদ্ধারকাজ চলাকালে কুমিল্লা রেলওয়ে স্টেশনে ঢাকা অভিমুখী মহানগর গোধূলি এবং রসুলপুর স্টেশনে চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস আটকা পড়ে বলে জানান তিনি। দেড় ঘন্টা পর এ রেল সড়কে চলাচল স্বাভাবিক হয়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমিসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হই। ট্রাকটিকে উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

Tags: ট্রেন দুর্ঘটনা
Previous Post

ইটালির ভেনিসে স্মরণকালের ভয়াবহ বন্যায় জরুরি অবস্থা জারি

Next Post

ক্রিকেট দলের নয়, পেঁয়াজের ডাবল সেঞ্চুরি!

Next Post

ক্রিকেট দলের নয়, পেঁয়াজের ডাবল সেঞ্চুরি!

ঝড় তুলেছেন রাহি, কোহলির ‘ডাক’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT